মেয়ে বলে স্ট্যান্ড জোটেনি, দেখুন কীভাবে রাস্তায় রাস্তায় টোটো নিয়ে ঘোরে কোয়েল
রাস্তায় তাকে দেখা যায় মাঝে মধ্যেই। কিন্তু তাতে কী! স্ট্যান্ডে টোটো দাঁড় করাতে পারে না সে। সে জানায়, স্ট্যান্ডে দাঁড়াতে চাইলে তাকে বলা হয়, 'তুমি মেয়ে, তোমাকে স্ট্যান্ড দেওয়া যাবে না।' টোটো চালানোর পাশাপাশি পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে চায় সে। ভোটের আগে সেই কোয়েলের টোটোতে চেপেই তারকেশ্বর ঘুরে দেখলেন TV9 বাংলার সাংবাদিক।
আট মাস আগে মৃত্যু হয়েছে বাবার। কোয়েলের ছোট্ট কাঁধে গোটা সংসারের দায়িত্ব। তাই বাবার টোটো নিয়ে নিজেই বেরিয়ে পড়েছে সে। তারকেশ্বরে এখন কোয়েলকে অনেকেই চেনেন। রাস্তায় তাকে দেখা যায় মাঝে মধ্যেই। কিন্তু তাতে কী! স্ট্যান্ডে টোটো দাঁড় করাতে পারে না সে। সে জানায়, স্ট্যান্ডে দাঁড়াতে চাইলে তাকে বলা হয়, ‘তুমি মেয়ে, তোমাকে স্ট্যান্ড দেওয়া যাবে না।’ টোটো চালানোর পাশাপাশি পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে চায় সে। ভোটের আগে সেই কোয়েলের টোটোতে চেপেই তারকেশ্বর ঘুরে দেখলেন TV9 বাংলার সাংবাদিক।