কলকাতার পাসপোর্ট অফিসেও হুমকি মেইল, একের পর এক পোস্ট অফিসে বোমাতঙ্ক

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 26, 2026 | 4:43 PM

বৃহস্পতিবার ঠিক দুপুর ১টা নাগাদ ব্যস্ত সময়ে এই মেইল আসে। কলকাতার পাসপোর্ট অফিস থেকে শুরু করে আসানসোল, কাটোয়া, কৃষ্ণনগর- একাধিক জায়গার পোস্ট অফিসে এই বোমাতঙ্ক ছড়িয়েছে। কলকাতার রুবির মোড়ের কাছে পাসপোর্ট অফিসে প্রথমে আতঙ্ক ছড়ায়। সব আধিকারিক ও কর্মীদের দ্রুত বেরিয়ে যেতে বলা হয়। তারপর একে একে পোস্ট অফিসে যায় বার্তা।

কলকাতার পাসপোর্ট অফিস থেকে শুরু করে রাজ্যের একাধিক পোস্ট অফিসে বোমাতঙ্ক। গত পরশুই রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্ক হয়। এবার পোস্ট অফিসগুলিতে হুমকি মেইল। তার জেরে দ্রুত কর্মী ও গ্রাহকদের দফতর থেকে বের করে দেওয়া হয়। বৃহস্পতিবার ঠিক দুপুর ১টা নাগাদ ব্যস্ত সময়ে এই মেইল আসে। কলকাতার পাসপোর্ট অফিস থেকে শুরু করে আসানসোল, কাটোয়া, কৃষ্ণনগর- একাধিক জায়গার পোস্ট অফিসে এই বোমাতঙ্ক ছড়িয়েছে। কলকাতার রুবির মোড়ের কাছে পাসপোর্ট অফিসে প্রথমে আতঙ্ক ছড়ায়। সব আধিকারিক ও কর্মীদের দ্রুত বেরিয়ে যেতে বলা হয়। তারপর একে একে পোস্ট অফিসে যায় বার্তা।

Follow Us