Sashi Panja: কমিশনের ‘সুবিধা’ পোর্টালে অসুবিধা শশীর, কী অভিযোগ TMC প্রার্থীর?
WB Assembly Election 2026: শশী পাঁজা বলেন, "সাতদিন আগে অনুমতি নেওয়া যায় না। আবার ৪৮ ঘণ্টার কমে অনুমতি পাওয়া যাবে না। আবার বলা হল ৪৮ ঘণ্টা আগেই আবেদন করতে পারবেন ও অনুমতি নিতে পারবেন। কিন্তু, যেখানে প্রচারের ব্যবস্থা নেওয়া হচ্ছে, শেষ মুহূর্তে সেখানে প্রচারের অনুমতি পাওয়া যাচ্ছে না। এভাবে সমস্যা হয়ে যাচ্ছে।"
প্রচারে অনুমতি নিতে সুবিধা পোর্টাল চালু করেছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে নিতে হবে প্রচারের অনুমতি। কিন্তু সুবিধা পোর্টালে অনুমতি নিতে অসুবিধা হচ্ছে। শেষ মুহূর্তে পাওয়া যাচ্ছে না অনুমতি। কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করে দাবি শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজার। তিনি বলেন, “সাতদিন আগে অনুমতি নেওয়া যায় না। আবার ৪৮ ঘণ্টার কমে অনুমতি পাওয়া যাবে না। আবার বলা হল ৪৮ ঘণ্টা আগেই আবেদন করতে পারবেন ও অনুমতি নিতে পারবেন। কিন্তু, যেখানে প্রচারের ব্যবস্থা নেওয়া হচ্ছে, শেষ মুহূর্তে সেখানে প্রচারের অনুমতি পাওয়া যাচ্ছে না। এভাবে সমস্যা হয়ে যাচ্ছে।
Published on: Apr 12, 2026 07:06 PM
Follow Us