AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coochbehar: সবে প্রাথমিক স্কুলের দশা নিয়ে বলতে গিয়েছিলেন, অমনি শিক্ষকের মাইক কাড়লেন TMC-র শিক্ষা সেলের নেতা

Coochbehar: সবে প্রাথমিক স্কুলের দশা নিয়ে বলতে গিয়েছিলেন, অমনি শিক্ষকের মাইক কাড়লেন TMC-র শিক্ষা সেলের নেতা

Suman Kalyan Bhadra

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Feb 08, 2026 | 4:53 PM

Share

নিউ গোসাইরহাট নিউটাউন প্রাইমারি স্কুলের মাঠে অনুষ্ঠিত সভা মঞ্চ থেকেই এই মন্তব্য করেন ওই শিক্ষক। পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষা সমিতির পক্ষ থেকে আয়োজিত ওই সভাতেই এই মন্তব্য করে নেতাদের বিরাগভাজন হয়েছেনে ওই শিক্ষক।

প্রাথমিক স্কুলের পরিকাঠামো নিয়ে DPSC-র চেয়ারম্যানের সামনেই মাইকে অভিযোগ করতেই শিক্ষকের মাইক কেড়ে নেওয়ার অভিযোগ শিক্ষক সংগঠনের নেতাদের বিরুদ্ধে। শীতলকুচিতে তৃণমূল শিক্ষক সংগঠনের এক সভা থেকে এলাকার প্রাথমিক বিদ্যালয়ের একাধিক পরিকাঠামো নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রোষানলে এক শিক্ষক। কেড়ে নেওয়া হল তাঁর মাইক। নিউ গোসাইরহাট নিউটাউন প্রাইমারি স্কুলের মাঠে অনুষ্ঠিত সভা মঞ্চ থেকেই এই মন্তব্য করেন ওই শিক্ষক। পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষা সমিতির পক্ষ থেকে আয়োজিত ওই সভাতেই এই মন্তব্য করে নেতাদের বিরাগভাজন হয়েছেনে ওই শিক্ষক।