সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে ‘পত্রাঘাত’ তৃণমূলের

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 25, 2026 | 2:32 PM

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকে অফিসারদের বদলি নিয়ে কমিশনকে নিশানা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আবার তিনি বলেন, “নন্দীগ্রামের বিডিও চলে আসছেন ভবানীপুরে। কারণ, গদ্দারের নিজের লোক বলে।” এবার নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসার করার প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। সেখানে বলা হয়েছে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক। তিনি ভবানীপুরের প্রার্থী হয়েছেন। আর এটা সর্বজনবিদিত যে সুরজিৎ রায় শুভেন্দুর ঘনিষ্ঠ। এই পরিস্থিতিতে নিরপেক্ষভাবে রিটার্নিং অফিসার কাজ করবেন কি না, সেই প্রশ্ন উঠছে বলে চিঠিতে জানিয়েছে তৃণমূল। গতকালই অবশ্য মমতার অভিযোগের জবাব দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “এই ধরনের কথার উত্তর দেওয়া মুশকিল। সব পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। যাদের পরিবর্তন করা হয়েছে, তাদের মধ্যে ৮০ শতাংশ অফিসার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে কাজ করেছেন ২০১১ সালের পর থেকে।”

Follow Us