Mathurapur TMC Leader: সরকারি টাকায় নিজের বাড়িতে ভ্যাট তৈরি তৃণমূলের, ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
TMC leader garbage vat controversy: অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা স্বরূপ মণ্ডল ২০২৩-২৪ অর্থবর্ষে সরকারি বরাদ্দের টাকা খরচ করে নিজের বাড়ির বাগানের মধ্যে ওই ভ্যাট নির্মাণ করেছেন। ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা বাড়িতে জমে থাকা ময়লা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে ভ্যাটে ফেলে বিক্ষোভ দেখান।
সরকারি টাকায় তৃণমূল নেতার বাড়ির ভেতরে ভ্যাট তৈরির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-১ ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা স্বরূপ মণ্ডল ২০২৩-২৪ অর্থবর্ষে সরকারি বরাদ্দের টাকা খরচ করে নিজের বাড়ির বাগানের মধ্যে ওই ভ্যাট নির্মাণ করেছেন। ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা বাড়িতে জমে থাকা ময়লা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে ভ্যাটে ফেলে বিক্ষোভ দেখান। ‘চোর, চোর’ স্লোগান তোলেন। বিক্ষোভকারীদের দাবি, সরকারি টাকায় তৈরি হলেও ভ্যাটটি কখনও সাধারণ মানুষের ব্যবহারের জন্য খোলা হয়নি। প্রশাসন বা তৃণমূল নেতার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Follow Us
Loading...
Unable to load recommendations.