৫৮ লক্ষের মধ্যে একটা রোহিঙ্গাকেও খুঁজে বের করতে পারেনি: কুণাল ঘোষ
SIR: কুণাল ঘোষ বললেন, "রোহিঙ্গা কেমন দেখতে হয়, রোহিঙ্গারা কী করে জানে? ৫৮ লক্ষের মধ্যে একজনও বের করতে পারেনি। একজনও রোহিঙ্গাকে বের করতে পারেনি নির্বাচন কমিশন"। তবে কমিশনের তথ্য বলছে, বাংলাদেশি চিহ্নিত করা গিয়েছে।
ভাষা শুনেই বোঝা যায় কে অনুপ্রবেশকারী, বলেছেন আরএসএসের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। আহ্বান জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের যেন কাজ না দেওয়া হয়। সেই প্রসঙ্গেই এবার তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বললেন, “রোহিঙ্গা কেমন দেখতে হয়, রোহিঙ্গারা কী করে জানে? ৫৮ লক্ষের মধ্যে একজনও বের করতে পারেনি। একজনও রোহিঙ্গাকে বের করতে পারেনি নির্বাচন কমিশন”। তবে কমিশনের তথ্য বলছে, বাংলাদেশি চিহ্নিত করা গিয়েছে।