TMC: বাড়তে পারে স্বাস্থ্যসাথীর অনুদান, বিকেলেই ইস্তেহার!
TMC Manifesto: ২০২৬-এর নির্বাচনের ঠিক আগে একাধিক ক্ষেত্রে ভাতার পরিমাণও বাড়িয়েছে রাজ্য। এবার ইস্তেহারে নতুন প্রতিশ্রুতির পালা। চতুর্থবারের জন্য ক্ষমতায় এলে, তৃণমূলের কী কী ভাবনা আছে, তা শীঘ্রই সামনে আনবে ঘাসফুল শিবির। সূত্রের খবর, চূড়ান্ত হয়ে গিয়েছে তৃণমূলের ইস্তেহার। শুক্রবার সেটি প্রকাশ হবে বলে জানা গিয়েছে। তৃণমূলের ইস্তেহারে আরও বেশি করে সামাজিক সুরক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষায় জোর শাসক দলের।
তৃণমূলের ইস্তেহার প্রকাশ হতে পারে আজ শুক্রবারই। এবার তৃণমূলের নির্বাচনী স্লোগান, “যে লড়ছে সবার ডাকে, সেই জেতাবে বাংলা মাকে।” সম্ভাব্য প্রতিশ্রুতির মধ্যে থাকতে পারে-
১) মহিলাদের উন্নয়ন ও সুরক্ষায় বিশেষ জোর।
২) SC ST সম্প্রদায়ের আরও উন্নয়ন।
৩) স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ চমক ইস্তেহারে। বাড়তে পারে স্বাস্থ্যসাথীর অনুদান।
৪) কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব।
৫) শিল্পায়নের নতুন দিশা থাকবে ইস্তেহারে।
৬) ইস্তাহারে জোর দেওয়া হবে বাঙালি অস্মিতা রক্ষায়।
Follow Us