ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 03, 2026 | 10:18 PM

ভোটের বাংলায় নৈরাজ্যের ছবি। বীরভূমের সাঁইথিয়ায় আক্রান্ত হতে হল কেন্দ্রীয় বাহিনীকে। ভাড়া নিয়ে টোটো চালকদের মধ্যে অশান্তি শুরু হয়। তারপরই শুরু হয় সংঘর্ষ। বোমাবাজি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বিবাদ চলাকালীন এলাকা লক্ষ্য করে মুহুর্মুহু বোমা ছোড়া হয়। বোমাবাজির শব্দে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান ইটের আঘাতে আহত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হন বীরভূম জেলার পুলিশ সুপার ও বিশাল বাহিনী। প্রশ্ন উঠছে, সামান্য ভাড়া নিয়ে বিবাদের জেরেই কি এই সংঘর্ষ? বোমা এল কোথা থেকে?

Follow Us