তৃণমূলের বিরুদ্ধে বিজেপির রথে হামলার অভিযোগ

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 05, 2026 | 6:15 PM

বৃহস্পতিবার সকালে বিজেপির ‘রথ’ যাবে ঠিক সেই জায়গা দিয়ে, যেখানে কিছুদিন আগে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগ উঠেছিল। তবে রাতেই বিজেপির রথে হামলার ঘটনায় সকালে থমথমে রয়েছে এলাকা। বিশাল বাহিনীও মোতায়েন করা হয়েছে। 

কোচবিহার: বিজেপির পরিবার যাত্রা ঘিরে উত্তপ্ত কোচবিহার। পরিবর্তন যাত্রার রথে হামলার অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকেই কোচবিহারের খাগড়াবাড়িতে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। বিজেপি বিধায়ক অভিযোগ করেছেন, স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা বুধবার রাতে অতর্কিতে রাতে ‘রথে’র সামনে এসে ভাঙচুর চালায়। উঠে আসছে তৃণমূলের যুব নেতা সায়নদীপ গোস্বামীর নাম। তাঁর নেতৃত্বের হামলা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে বিজেপির ‘রথ’ যাবে ঠিক সেই জায়গা দিয়ে, যেখানে কিছুদিন আগে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগ উঠেছিল। তবে রাতেই বিজেপির রথে হামলার ঘটনায় সকালে থমথমে রয়েছে এলাকা। বিশাল বাহিনীও মোতায়েন করা হয়েছে।