Durga Puja: ক্ষমতায় নেই তৃণমূল নেতারা, জৌলুস হারাবে কলকাতার দুর্গাপুজো?

Jul 02, 2026 | 4:52 PM

Durga Puja Crisis 2026: হাইপ্রোফাইল পুজোর নেতা-মন্ত্রীদের কেউ এখন জেলে, কেউ আবার বাড়ির দরজা বন্ধই রেখেছেন। কিন্তু এবার কী হবে? ক্ষমতাহারা তৃণমূল নেতাদের পুজো কি জৌলুস হারাবে? সাধারণত ছয়-সাত মাস আগের থেকেই পুজোর প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে যায়। কিন্তু, এখনও তা শুরু হয়নি বলে খবর।

চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, শ্রীভূমি কিংবা ত্রিধারা। কলকাতার বড় বড় পুজোয় জড়িয়ে বড় বড় তৃণমূল নেতার নাম। যেমন ববি, অরূপ রায়, সুজিত বসু, দেবাশিস কুমার…তালিকা অনেক লম্বা। কিন্তু, এইসব হাইপ্রোফাইল পুজোর নেতা-মন্ত্রীদের কেউ এখন জেলে, কেউ আবার বাড়ির দরজা বন্ধই রেখেছেন। কিন্তু এবার কী হবে? ক্ষমতাহারা তৃণমূল নেতাদের পুজো কি জৌলুস হারাবে? সাধারণত ছয়-সাত মাস আগের থেকেই পুজোর প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে যায়। কিন্তু টালা প্রত্যয়ে এখনও মণ্ডপ বানানোর কাজ শুরু হয়নি।

Follow Us