ঢাকুরিয়ায় অশান্তি, কী বলছেন সিপি?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 02, 2026 | 6:18 PM

সিপি বলেন, “সারা রাত ধরে তল্লাশি চলেছে। পেট্রলিং চলছে। যারা ঘটনা ঘটিয়েছে, কাউকে ছাড়া হবে না।” কয়েকদিন আগেই কলকাতা পুলিশের সিপি-র দায়িত্বে এসেছেন সুপ্রতীম সরকার। আর তাঁর দায়িত্বে আসার পরই কলকাতায় এত বড় ঘটনা! অভিযুক্ত দু’পক্ষই আবার শাসকদলের ঘনিষ্ঠ। বিরোধীদের বক্তব্য, এটাই সিপি-র কাছে বড় চ্যালেঞ্জের!

নাগরিক সুরক্ষাকে একেবারে প্রশ্নের মুখে ফেলে বোমা-গুলিতে তপ্ত শহরের প্রাণকেন্দ্র। রবিবার সন্ধ্যার পর উত্তপ্ত হয়ে ওঠে ঢাকুরিয়ার কাঁকুলিয়া মোড়। দুষ্কৃতী তাণ্ডবের পর রাতভর তল্লাশি চালিয়েছে পুলিশ। মূল অভিযুক্ত সোনা পাপ্পু ও তাঁর বিরুদ্ধে গোষ্ঠীর মোট ১০ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। সিপি সুপ্রতীম সরকার আশ্বস্ত করেছেন, একজন অভিযুক্তকেও ছাড়া হবে না। তিনি বলেন, “সারা রাত ধরে তল্লাশি চলেছে। পেট্রলিং চলছে। যারা ঘটনা ঘটিয়েছে, কাউকে ছাড়া হবে না।” কয়েকদিন আগেই কলকাতা পুলিশের সিপি-র দায়িত্বে এসেছেন সুপ্রতীম সরকার। আর তাঁর দায়িত্বে আসার পরই কলকাতায় এত বড় ঘটনা! অভিযুক্ত দু’পক্ষই আবার শাসকদলের ঘনিষ্ঠ। বিরোধীদের বক্তব্য, এটাই সিপি-র কাছে বড় চ্যালেঞ্জের!

Published on: Feb 02, 2026 06:18 PM