ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 11, 2026 | 6:09 PM

এই বন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি আমদানি রফতানি হয় । কিন্তু বাংলাদেশে আগামীকাল অর্থাৎ ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন । আর সেই কারণে দুই দেশের আমদানি রফতানি বন্ধ বুধবার থেকে । তবে দূরদূরান্ত থেকে যেসব গাড়িরা এসেছেন, বা যাঁরা আসবেন, তাঁরা এই ক’দিন পার্কিংয়ে থেকে যাবেন। তবে কোন পচনশীল জিনিস এই ক’দিন আসবেনা বন্দরে। কারণ আগে থেকেই তাদের নিষেধ করা হয়েছে

বসিরহাট: রাত পোহালেই বাংলাদেশে জাতীয় নির্বাচন। তার আঁচ যেন পড়ল এপার বাংলাতেও। সেই কারণে ঘোজাডাঙা বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ। শুনশান রাস্তা, পার্কিংয়ে অন্যদিনের তুলনায় গাড়ির সংখ্যা যথেষ্ট কম, সব কিছু ঠিক থাকলে শনিবার থেকে শুরু হবে আমদানি রফতানি। এশিয়া মহাদেশে অন্যতম স্থলবন্দর ঘোজাডাঙ্গা বন্দর । এই বন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি আমদানি রফতানি হয় । কিন্তু বাংলাদেশে আগামীকাল অর্থাৎ ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন । আর সেই কারণে দুই দেশের আমদানি রফতানি বন্ধ বুধবার থেকে । তবে দূরদূরান্ত থেকে যেসব গাড়িরা এসেছেন, বা যাঁরা আসবেন, তাঁরা এই ক’দিন পার্কিংয়ে থেকে যাবেন। তবে কোন পচনশীল জিনিস এই ক’দিন আসবেনা বন্দরে। কারণ আগে থেকেই তাদের নিষেধ করা হয়েছে।

Follow Us