Abdur Rajjak: ‘হারবে তৃণমূল’, দল ছেড়েই বিস্ফোরক ডোমকলের বিদায়ী বিধায়ক
WB Assembly Election 2026: আব্দুর রজ্জাক বলেন,"দল যে দায়িত্ব আমাকে দিয়েছিল, তা পালন করলাম। এবার দল থেকে সরে যাব। জলঙ্গি, ডোমকল ও রানিনগর এই তিন আসনেই হারবে তৃণমূল। তৃণমূলের কিছু নেতা ও আইপ্যাকের জন্য দল হারবে।" ভোটের আগে বিদায়ী বিধায়ক দল ছাড়ায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল।
ভোটের ৭দিন আগে ডোমকলে তৃণমূলে বড় ভাঙন। তৃণমূল ছাড়লেন ডোমকলের বিদায়ী বিধায়ক আব্দুর রজ্জাক। দল ছেড়েই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। আব্দুর রজ্জাক বলেন,”দল যে দায়িত্ব আমাকে দিয়েছিল, তা পালন করলাম। এবার দল থেকে সরে যাব। জলঙ্গি, ডোমকল ও রানিনগর এই তিন আসনেই হারবে তৃণমূল। তৃণমূলের কিছু নেতা ও আইপ্যাকের জন্য দল হারবে।” ভোটের আগে বিদায়ী বিধায়ক দল ছাড়ায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল।
Follow Us