Mamata Banerjee: ২০০-র কমে আসন পেলে কী হবে? ভোটের আগে জল্পনা বাড়ালেন মমতা
WB Assembly Election 2026: মুখ্যমন্ত্রী বললেন, "পাঁচ বছরের স্থায়ী সরকার গঠন করতে হলে ডবল সেঞ্চুরি করতেই হবে, তা না হলে বিধায়ক কিনে নিয়ে সরকার ভেঙে দিতে পারে বিজেপি।" ২০০-র কমে সিট পেলে সরকার টেকানো মুশকিল? ভবানীপুর থেকে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বারবার উঠে আসছে একটা আশঙ্কার কথা। তাঁর মুখে দিন কয়েক আগেই শোনা গিয়েছিল ঘোড়া-কেনাবেচা। এবার আরও একবার জল্পনা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বললেন, “পাঁচ বছরের স্থায়ী সরকার গঠন করতে হলে ডবল সেঞ্চুরি করতেই হবে, তা না হলে বিধায়ক কিনে নিয়ে সরকার ভেঙে দিতে পারে বিজেপি।” ২০০-র কমে সিট পেলে সরকার টেকানো মুশকিল? ভবানীপুর থেকে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Follow Us