Diet Chart of Madan Mitra : ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 04, 2026 | 11:49 AM

WB Assembly Election 2026 : কামারহাটির তৃণমূলের প্রার্থী মদন মিত্র। রোদে-গরমে ঘেমে নেয়ে প্রচার সারছেন কামারহাটির অলিতে-গলিতে। এই সময় শরীর ঠান্ডা রাখবে, এমন খাবারেই মন দিতে চাইছেন তিনি। তবে, জানেন কি মদন মিত্র মূলত নিরামিষাশী? তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তিনি ভেজিটিরিয়ান হয়ে গিয়েছেন। পাতে থাকছে খুব সাধারণ বাঙালি খাবার, ভাত, ডাল, আলুসেদ্ধে ও পোস্ত।

দুয়ারে নির্বাচন। প্রচারের ময়দানে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকে প্রচার, জনসভা, কর্মীসভা চলছে। একের পর এক ঠাসা কর্মসূচির মধ্যে নিজেকে কীভাবে ফিট অ্যান্ড ফাইন রাখছেন প্রার্থীরা? গরমের মধ্যে শরীর ঠিক রাখতে প্রার্থীদের পাতে থাকছে কোন কোন খাবার? তারই খোঁজ নিল টিভি৯বাংলা। কামারহাটির তৃণমূলের প্রার্থী মদন মিত্র। রোদে-গরমে ঘেমে নেয়ে প্রচার সারছেন কামারহাটির অলিতে-গলিতে। এই সময় শরীর ঠান্ডা রাখবে, এমন খাবারেই মন দিতে চাইছেন তিনি। তবে, জানেন কি মদন মিত্র মূলত নিরামিষাশী? তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তিনি ভেজিটিরিয়ান হয়ে গিয়েছেন। পাতে থাকছে খুব সাধারণ বাঙালি খাবার, ভাত, ডাল, আলুসেদ্ধে ও পোস্ত। আগে বিকেলে বা সন্ধেবেলায় প্রচারের সময় সর্বক্ষণের সঙ্গী ছিল কফি। যদিও শরীর ঠান্ডা রাখার জন্য সেটাও ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন মদন মিত্র। তাঁর একটাই পরামর্শ, কম খান। না খেলে মানুষ মরে না, বরং খেলে মরে।

Follow Us