ভোটের ঢাকে পড়ল কাঠি, কী ধরনের প্রস্তুতি থাকবে দেখে নিন

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 15, 2026 | 9:05 PM

পশ্চিমবঙ্গে ২৯৪টি কেন্দ্রের ভোট হবে ২ দফায়। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল হবে ভোট। প্রথম দফায় ১৫২টি ও দ্বিতীয় দফায় ১৪২ টি কেন্দ্রের ভোট হবে। গণনা হবে ৪ মে। আজ থেকেই কার্যকর হয়ে গেল মডেল কোড অব কনডাক্ট। জ্ঞানেশ কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দফা কমানো হয়েছে। কমিশন দফা কমানোর প্রয়োজন আছে বলে মনে করেছে। তাতে সবার সুবিধা হবে।

  • পশ্চিমবঙ্গে ২৯৪টি কেন্দ্রের ভোট হবে ২ দফায়। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল হবে ভোট। প্রথম দফায় ১৫২টি ও দ্বিতীয় দফায় ১৪২ টি কেন্দ্রের ভোট হবে। গণনা হবে ৪ মে।
  • আজ থেকেই কার্যকর হয়ে গেল মডেল কোড অব কনডাক্ট।
  • জ্ঞানেশ কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দফা কমানো হয়েছে। কমিশন দফা কমানোর প্রয়োজন আছে বলে মনে করেছে। তাতে সবার সুবিধা হবে।
  • ২৩ এপ্রিল, প্রথম দফায় পশ্চিমবঙ্গে কোথায় কোথায় হবে ভোট

    দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে প্রথম দফায়।

    ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় কোথায় হবে ভোট

    কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোট হবে দ্বিতীয় দফায়।

Follow Us