‘বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল’, কালিয়াচকের ঘটনায় বিস্ফোরক মমতা

|

Apr 02, 2026 | 8:01 PM

West Bengal Assembly Election 2026: বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল..., কালিয়াচকের ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘি থেকে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াচকের ঘটনা বিজেপির গেম প্ল্যান।

বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল…, কালিয়াচকের ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘি থেকে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াচকের ঘটনা বিজেপির গেম প্ল্যান। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, “আমার দোষ নয়, কমিশনের দোষ। আইন-শৃঙ্খলা রক্ষায় কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ সুপ্রিম কোর্ট যা বলেছে, “ঠিক বলেছে।” তাঁর আবেদন, “লড়াইটা শান্তিপূর্ণভাবে করতে হবে”। কারও প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী।

Follow Us