Dengue News: নভেম্বরের মাঝামাঝি সতর্ক থাকতে হবে, ডেঙ্গি নিয়ে সতর্কবার্তা স্বাস্থ্য দফতরের
West Bengal Dengue Cases: নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত সব পুরসভা ও জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলেছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, চলতি বছর জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মৃত ১৪ জন। তার মধ্যে অক্টোবরে মৃত্যু দুইজনের। অক্টোবর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৭৭।
পুজোর মুখে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি (West Bengal Dengue)। পরিস্থিতি এখনও উদ্বেগজনক। স্বাস্থ্য দফতরের তরফে আগেই সতর্ক করা হয়েছে। এবার পুরসভা ও পঞ্চায়েতের সঙ্গে পুজো কমিটিগুলোকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে, কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না। নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত সব পুরসভা ও জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলেছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, চলতি বছর জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মৃত ১৪ জন। তার মধ্যে অক্টোবরে মৃত্যু দুইজনের। অক্টোবর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৭৭।
Follow Us
Loading...
Unable to load recommendations.
