ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 13, 2026 | 6:28 PM

বাংলায় এখন একটাই উৎসব। ভোট উৎসব। এই উৎসবে মূর্তির প্রয়োজন নেই। তবে মূর্তির যখন প্রয়োজন পড়েন, তখন পুরুষ মৃৎশিল্পীদের পাশাপাশি মহিলা মৃৎশিল্পীরাও দিনরাত পরিশ্রম করে চলেন। এখন ভোটের বাজারে মহিলা মৃৎশিল্পীরা কী বলছেন? কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীদের কাছে ভোটের হাওয়া পৌঁছেছে? TV9 বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন কুমোরটুলির কুমোরপাড়ায়। মহিলা মৃৎশিল্পীরা নিজেদের দাবি দাওয়া তুলে ধরলেন। কী বললেন তাঁরা? কেউ বললেন, কুমোরটুলির সামগ্রিক উন্নয়নের কথা। কেউ মাথার উপরে ছাদের কথা বললেন। জানালেন, ৮ মাস তাঁদের কাজ থাকে। ৪ মাস কোনও কাজ থাকে না। সরকার যদি কোনও ব্যবস্থা নেয়, সেই আর্জি জানালেন তাঁরা।

Follow Us