BJP: বিমানবন্দরের লাউঞ্জে কী কথা হল গিরিরাজ-শমীকের মধ্যে?

| Edited By: জয়দীপ দাস

Feb 08, 2026 | 4:53 PM

Bengal BJP: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে দীর্ঘ আলোচনা চলে বলে খবর। রাজনৈতিক পর্যালোচনার পাশাপাশি রাজ্যের বস্ত্রশিল্পের ভবিষ্যৎ নিয়ে কথাও হয়। একইসঙ্গে পাটের মানোন্নয়ন নিয়ে জুট ডিরেক্টরদের সঙ্গেও মন্ত্রী একটি বৈঠক করেন বলে জানা গিয়েছে।

কলকাতা: কলকাতা বিমানবন্দরে পা রাখতেই কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দিল্লি থেকে সকাল ৯টা ৪৩ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতায় পৌঁছানোর পর বিমানবন্দরের লাউঞ্জেই দুই নেতার মধ্যে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে দীর্ঘ আলোচনা চলে বলে খবর। রাজনৈতিক পর্যালোচনার পাশাপাশি রাজ্যের বস্ত্রশিল্পের ভবিষ্যৎ নিয়ে কথাও হয়। একইসঙ্গে পাটের মানোন্নয়ন নিয়ে জুট ডিরেক্টরদের সঙ্গেও মন্ত্রী একটি বৈঠক করেন বলে জানা গিয়েছে।