নববর্ষে ভবানীপুরে শুভেন্দু, গাইলেন গান
ছাব্বিশের নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুরে প্রার্থী হয়েছেন তিনি। আর বাংলা নববর্ষের সকালে ভবানীপুরে প্রচারে দেখা গেল বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। তাঁর সঙ্গে বিজেপি কর্মীদের হাতে মনীষীদের ছবি দেখা যায়। শুধু তাই নয়, ছোট বাংলা ক্যালেন্ডারও দেখা গিয়েছে। সেগুলি বিলি করেন বিজেপি প্রার্থী। এদিন সকালে প্রচারে বেরিয়ে শুভেন্দু দাবি করেন, মানুষের ভয় কেটে গিয়েছে। বলে গানও গেয়ে ওঠেন তিনি। মুক্ত করো ভয় বলে গেয়ে ওঠেন। একইসঙ্গে তিনি বলেন, ভবানীপুরে তৃণমূল হারবে। ভবানীপুরে তৃণমূলের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল কী হয়, সেদিকে তাকিয়ে সবাই।

Follow Us