বিধানসভা নির্বাচন নিয়ে কী ভাবছেন সিঙ্গুরের সাধারণ মানুষ? শুনল টিভি৯ বাংলা

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 02, 2026 | 5:12 PM

দুয়ারে বিধানসভা নির্বাচন। নির্ঘণ্ট ঘোষণা না হলেও ভোটের পারদ চড়ছে। ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। ভোটের সময় বিভিন্ন ইস্যু তুলে ধরে শাসক ও বিরোধী দলগুলি। কর্মসংস্থান, বেকারত্ব, সব কিছুই থাকে নেতাদের ভাষণে। কিন্তু, বিধানসভা নির্বাচন নিয়ে কী ভাবছেন সাধারণ মানুষ? একদিকে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় আসার বিষয়ে আশাবাদী। আবার রাজ্যে পরিবর্তনের স্বপ্ন দেখছে বিজেপি। বিধানসভা নির্বাচনে সিঙ্গুর ইস্যুকেও হাতিয়ার করবে রাজনৈতিক দলগুলি। কিছুদিন আগেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। একদিকে বিজেপির সভায় হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কয়েকদিন পর সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিঙ্গুরের সাধারণ মানুষের কথা শুনল টিভি৯ বাংলা। 

Published on: Mar 01, 2026 06:56 PM
Follow Us