Rajnath Singh: আজ কেন ‘মিসাইল ম্যান’ কালামকে স্মরণ করছেন রাজনাথ?

| Edited By: সোমনাথ মিত্র

May 11, 2025 | 8:23 PM

ব্রহ্মস উদ্বোধনে ‘মিসাইল ম্যান’ কালামকে স্মরণ,ভারত-পাকিস্তান সংঘাতের আবহে রবিবার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নতুন উৎপাদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকে প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের নীতির কথা উল্লেখ করলেন। ব্রহ্মস-এর প্রশংসা করতে গিয়ে রাজনাথ বলেন, ‘ব্রহ্মস কেবল অস্ত্র নয়, এটি ভারতীয় সেনার শক্তি। শত্রুদের প্রতিরোধ এবং সীমান্ত রক্ষার অঙ্গীকারই হল ব্রহ্মস।’ পাশাপাশি তার […]

ব্রহ্মস উদ্বোধনে ‘মিসাইল ম্যান’ কালামকে স্মরণ,ভারত-পাকিস্তান সংঘাতের আবহে রবিবার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নতুন উৎপাদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকে প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের নীতির কথা উল্লেখ করলেন। ব্রহ্মস-এর প্রশংসা করতে গিয়ে রাজনাথ বলেন, ‘ব্রহ্মস কেবল অস্ত্র নয়, এটি ভারতীয় সেনার শক্তি। শত্রুদের প্রতিরোধ এবং সীমান্ত রক্ষার অঙ্গীকারই হল ব্রহ্মস।’ পাশাপাশি তার বক্তব্যে উঠে এল পোখরানে পরমাণু বিস্ফোরণের কথাও। বললেন, ‘আজকের দিনেই ১৯৯৮ সালে পোখরানে পরমাণু বিস্ফোরণ করে বিশ্বকে ক্ষমতা দেখিয়েছিল ভারত।’ এদিকে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘পাকিস্তান নিরীহ ভারতীয় নাগরিকদের আক্রমণের পাশাপাশি বহু মন্দির, গুরুদ্বার এবং গির্জাগুলিতে হামলা চালিয়েছে।’ আর কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো

Follow Us
Loading...
Unable to load recommendations.