প্রার্থী হয়েছেন পেশায় পরিচারিকা কলিতা, কেন এত বিতর্ক?
গুসকরা পুরসভার ১৯৫ নম্বর বুথের ভোটার কলিতা মাজি। এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যায়, ওই বুথে ৩৯৭ নম্বর সিরিয়ালে রয়েছে তাঁর নাম। কিন্তু সেই পাশে লেখা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’। অর্থাৎ তাঁর ভোটার পরিচয় নিয়ে এখনও নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বাকি রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে তাঁর নাম নিয়ে। তিনি কি নিজের ভোট নিজে দিতে পারবেন? এই নিয়েই এলাকায় শুরু হয়েছে জোর জল্পনা। প্রশ্ন তুলছে তৃণমূল।
পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঝপুকুর পাড়ের বাসিন্দা কলিতা মাজি। তিনি পেশায় পরিচারিকা। পরিবারে রয়েছেন স্বামী ও এক ছেলে। ছেলে পার্থ এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। গুসকরা পুরসভার ১৯৫ নম্বর বুথের ভোটার কলিতা মাজি। এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যায়, ওই বুথে ৩৯৭ নম্বর সিরিয়ালে রয়েছে তাঁর নাম। কিন্তু সেই পাশে লেখা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’। অর্থাৎ তাঁর ভোটার পরিচয় নিয়ে এখনও নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বাকি রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে তাঁর নাম নিয়ে। তিনি কি নিজের ভোট নিজে দিতে পারবেন? এই নিয়েই এলাকায় শুরু হয়েছে জোর জল্পনা। প্রশ্ন তুলছে তৃণমূল।
Follow Us