Purulia News: জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
Women Clash in West Bengal: বিতর্কিত জমিতে নির্মাণ নিয়ে দুই পরিবারের মহিলাদের চুলোচুলি। বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল প্রতিবেশীর সঙ্গে। সেই জমিতে নির্মাণ কাজ শুরু করতে গেলে প্রতিবাদ করেন ববিতা সোলাঙ্কি। তারপরেই প্রতিবেশী পরিবারের কয়েকজন মহিলা এসে তাঁকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।
জমি বিবাদ নিয়ে পুরুলিয়ার বেগুনকোদরে তুলকালাম। বিতর্কিত জমিতে নির্মাণ নিয়ে দুই পরিবারের মহিলাদের চুলোচুলি। বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল প্রতিবেশীর সঙ্গে। সেই জমিতে নির্মাণ কাজ শুরু করতে গেলে প্রতিবাদ করেন ববিতা সোলাঙ্কি। তারপরেই প্রতিবেশী পরিবারের কয়েকজন মহিলা এসে তাঁকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। চুল ধরে হিড়হিড় করে টানার সেই ভিডিয়োও ভাইরাল হয়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। পরে ওই মহিলা কোটশিলা থানায় অভিযোগ দায়ের করেন বলে খবর।
Follow Us
Loading...
Unable to load recommendations.
