Weather Update: শুক্র-শনিবার রাজ্যজুড়ে হলুদ সতর্কতা, কোথায় কোথায় বৃষ্টি বাড়বে?

| Edited By: জয়দীপ দাস

Mar 24, 2026 | 11:41 AM

Rain in West Bengal: বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। তাপমাত্রা বাড়লেও এখনই মাত্রাছাড়া গরম নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে জলের বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় আর্দ্রতাজনিত অস্বতিও ক্রমেই বাড়বে। সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবারের পর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

কলকাতা: শুক্র-শনিবার রাজ্যজুড়ে হলুদ সতর্কতা! উত্তরবঙ্গে সকাল থেকেই প্রবল ঝড়-বৃষ্টি। সপ্তাহান্তে বর্ষণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। তেমনটাই বলছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার সকাল থেকেই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। তাপমাত্রা বাড়লেও এখনই মাত্রাছাড়া গরম নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে জলের বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় আর্দ্রতাজনিত অস্বতিও ক্রমেই বাড়বে। সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবারের পর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। 

Follow Us