শহরের রাস্তায় কলার খোসাটা ফেলার আগে ২ বার ভাবুন, ১ লাখ টাকা ‘ফাইন’!
দায়িত্বজ্ঞানহীন নাগরিকদের ধরতেই এই ব্যবস্থা। শুধু নজরদারিই নয়, নেওয়া হবে জরিমানাও। আবর্জনা ফেললেই ধরা পড়বে দুই ক্যামেরায়। ১ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে। দীর্ঘদিন ধরে ছড়াচ্ছে দুর্গন্ধ, নাকে রুমাল চাপা দিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছিল। স্থানীয় বাসিন্দারাও তাই এই উদ্যোগে খুশি।
খাওয়ার পর ঠোঙাটা বা খোসাটা রাস্তার মাঝে ফেলে দেওয়া বহু মানুষের অভ্যাস। সেগুলো জমতে জমতে বাড়ে আবর্জনার পাহাড়। বেরোয় দুর্গন্ধ। সেই আবর্জনা পরিষ্কার করতেই এবার বড় উদ্যোগ বালুরঘাট পুরসভার। বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তায় ক্যামেরা লাগিয়ে নজরদারির ভাবনা পুরসভার। দায়িত্বজ্ঞানহীন নাগরিকদের ধরতেই এই ব্যবস্থা। শুধু নজরদারিই নয়, নেওয়া হবে জরিমানাও। আবর্জনা ফেললেই ধরা পড়বে দুই ক্যামেরায়। ১ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে। দীর্ঘদিন ধরে ছড়াচ্ছে দুর্গন্ধ, নাকে রুমাল চাপা দিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছিল। স্থানীয় বাসিন্দারাও তাই এই উদ্যোগে খুশি। তাঁরা মনে করছেন, এবার থেকে কেউ ময়লা ফেলার আগে দুবার ভাববে।
Follow Us