Train Accident: এপারে চালক, ওপারে গার্ড! চলতে চলতে দু’ভাগ হয়ে গেল আস্ত ট্রেন

Train Accident: বেশ কিছুটা যাওয়ার পর বিষয়টি নজরে এসে চালকের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আদ্রা ডিভিশনের আধিকারিকরা। সঙ্গে সঙ্গেই চন্দ্রকোনা রোডের কিছুটা অদূরে মালগাড়িটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়।

Train Accident: এপারে চালক, ওপারে গার্ড! চলতে চলতে দু’ভাগ হয়ে গেল আস্ত ট্রেন
একাধিক স্টেশনে দাঁড়িয়ে গেল ট্রেন Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 09, 2025 | 1:34 PM

চন্দ্রকোনা: চলতেই চলতেই দু’ভাগ হয়ে গেল মালগাড়ি। আস্ত ট্রেন থেকে খুলে গেল ২২ বগি। অল্পের জন্য বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালগাড়ি। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনা চন্দ্রকোনা রোড স্টেশনে। ঘটনার জেরে একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে গেল বিভিন্ন স্টেশনে। শোরগোল যাত্রীদের মধ্যে। 

সূত্রের খবর, রবিবার সকালে চন্দ্রকোনা রোড স্টেশন পেরিয়ে মেদিনীপুরের দিকে আসছিল একটি মালগাড়ি। স্টেশন পেরিয়ে কিছুদূর যাওয়ার পরেই খুলে যায় কাপলিং। ইঞ্জিনের সঙ্গে পাঁচটি বগি এগিয়ে যায়। বাকি ২২টি বগি ট্রেন থেকে পুরোপুরিভাবে আলাদা হয়ে যায় বলে জানা যাচ্ছে। কিন্তু, ট্রেনের যে এই অবস্থা কিছুই বুঝতে পারেননি চালক। যতক্ষণে তিনি টের পান তার আগে কেটে গিয়েছে বেশ কিছুটা সময়। এদিকে ততক্ষণে ট্রেনের বাকি বগি নিয়ে পিছনে পড়ে আছেন ট্রেনের গার্ড।    

বেশ কিছুটা যাওয়ার পর বিষয়টি নজরে এসে চালকের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আদ্রা ডিভিশনের আধিকারিকরা। সঙ্গে সঙ্গেই চন্দ্রকোনা রোডের কিছুটা অদূরে মালগাড়িটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। যার জেরে সিগন্যাল আটকে যাওয়ায় আশপাশের স্টেশনে দাঁড়িয়ে যায় একাধিক দূরপাল্লার ট্রেন। কিন্তু, এর পিছনে কারও গাফিলতি, নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। যদিও কিছু সময় ধরে মেরামতির পর ফের স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। 

Follow Us