Sheikh Sahajahan: আট বিঘা জমির জন্য দিয়েছে মাত্র ৫২০০ টাকা! শেখ শাহাজাহানের থেকেও এক কাঠি উপরে তাঁর স্ত্রী…

Land Grabbing Allegation: শিবু সর্দারের অভিযোগ, শেখ শাজাহানের যখন দাপট ছিল, তখন সন্দেশখালীর ন্যাজাট থানার সরবেড়িয়া এলাকায় তাঁর ৮ বিঘা জমি লিজ নিয়েছিল। কিন্তু লিজ বাবদ মাত্র ৫২০০ টাকা একবার দিয়েছিলেন শাহজাহানের স্ত্রী। তারপর থেকে আজ পর্যন্ত এখনও কোনও টাকা দেয়নি।

Sheikh Sahajahan: আট বিঘা জমির জন্য দিয়েছে মাত্র ৫২০০ টাকা! শেখ শাহাজাহানের থেকেও এক কাঠি উপরে তাঁর স্ত্রী...
আদিবাসী দম্পতির জমি হাতিয়ে নিয়েছে শেখ শাহজাহানের স্ত্রী।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 25, 2026 | 1:53 PM

বসিরহাট: সন্দেশখালিতে আবার চর্চায় শাহজাহান পরিবার। শেখ শাহজাহানের পর এবার তাঁর স্ত্রী। এবার শেখ শাজাহানের স্ত্রী শেখ সাবিনার বিরুদ্ধে জমির লিজের টাকা আত্মসাতের অভিযোগ উঠল। সুবিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ আদিবাসী পরিবার।

সন্দেশখালিতে আবারও শিরোনাম শেখ শাহজাহানের পরিবার। এবার শেখ শাহজাহানের স্ত্রী শেখ সাবিনার বিরুদ্ধে অভিযোগ উঠল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, শিবু সর্দার নামে এক আদিবাসী পরিবারের থেকে ৮ বিঘা জমি লিজে নিয়েছিলেন। কিন্তু  সেই টাকা দিচ্ছেন না শাজাহানের স্ত্রী শেখ সাবিনা।

শিবু সর্দারের অভিযোগ, শেখ শাজাহানের যখন দাপট ছিল, তখন সন্দেশখালীর ন্যাজাট থানার সরবেড়িয়া এলাকায় তাঁর ৮ বিঘা জমি লিজ নিয়েছিল। কিন্তু লিজ বাবদ মাত্র ৫২০০ টাকা একবার দিয়েছিলেন শাহজাহানের স্ত্রী। তারপর থেকে আজ পর্যন্ত এখনও কোনও টাকা দেয়নি। তাঁর আরও অভিযোগ, পাঁচ বছরের জন্য জমি লিজ দেওয়ার  কথা ছিল, কিন্তু এগ্রিমেন্ট করে নেয় প্রায় ২০ বছরের। অভিযোগ করলে বলা হয়, তুই-ই তো জেনেশুনে সই করেছিস।  এর মধ্যে মাত্র একবার ৫২০০ টাকা দিয়েছে , তারপর থেকে আজ পর্যন্ত কোনও টাকা দেয়নি।

এরপর শেখ শাহজাহান যখন গ্রেফতার হন, তারপরেও শেখ শাহজাহানের স্ত্রী শেখ সাবিনার কাছে বহুবার গিয়েছেন শিবু সর্দার, কিন্তু কোনও সুরাহা মেলেনি। টাকাও পাননি।

শিবু সর্দারের স্ত্রী দুরারোগ্য রোগে আক্রান্ত, চিকিৎসা করার জন্য এখন প্রচুর টাকার দরকার। সেই কথা জানিয়েও শেখ শাহজাহানের স্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন, কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। শিবু সর্দার এই বিষয়ে ন্যাজাট থানা , সিবিআই (CBI) ও এসিবি (ACB)-এর কাছেও অভিযোগ জানিয়েছেন, কিন্তু তাতেও এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি। এমনকী, সন্দেশখালির বিজেপির বিধায়ক সনৎ সর্দারকেও তিনি জানিয়েছেন বলে দাবি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যার সমাধান চাইছেন এই আদিবাসী পরিবার।

এই বিষয়ে সন্দেশখালীর বিধায়ক সনৎ সর্দার বলেন, “অবশ্যই আমরা পদক্ষেপ নেব । দুর্নীতি বরদাস্ত করা যাবে না।”

Loading...
Unable to load recommendations.
Follow Us