BJP MLA in CPIM Book Stall: গলায় গেরুয়া উত্তরীয়, বামেদের স্টল থেকে মার্কসের বই কিনলেন বিজেপি বিধায়ক! কী কারণে জানেন?

Amta BJP MLA Amit Samanta: বিজেপি বিধায়কের হাতে কার্ল মার্কসের বই! এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি টিভি৯ বাংলাকে বলেন, "বামেদের বুক স্টল হয়েছে, বই কেনার কেউ নেই। আমি রাজনীতির ছাত্র হিসাবে কিছু বই কিনেছি, যেমন বিবেকানন্দকে নিয়ে মার্কসের দৃষ্টিভঙ্গি।

BJP MLA in CPIM Book Stall: গলায় গেরুয়া উত্তরীয়, বামেদের স্টল থেকে মার্কসের বই কিনলেন বিজেপি বিধায়ক! কী কারণে জানেন?
বামেদের বুক স্টলে বিজেপি বিধায়ক।Image Credit source: Facebook

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 20, 2026 | 8:43 PM

হাওড়া: দুর্গাপুজোয় মণ্ডপের বাইরে বামেদের বুক স্টল নিয়ে তুমুল উত্তেজনা। জায়গায় জায়গায় বুক স্টল বসতে না দেওয়া, ভাঙচুরের অভিযোগ উঠছে। অভিযোগের তীর বিজেপির দিকে। এই নিয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিল বামেরা, যদিও আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছে। মুখ্যমন্ত্রীও বলেছেন যে মণ্ডপের বাইরে বামেদের বুকস্টল বসতে না দেওয়াই ভালো। এই বিতর্কের আবহেই ঠিক উল্টো ছবি। আমতার বিজেপি বিধায়ককে দেখা গেল বামেদের বুক স্টলে। সেখানে উল্টে পাল্টে দেখলেন একাধিক বই। পছন্দ করে কিনলেন বই-ও। বিল কেটে দিলেন সিপিআইএম নেতা। বামেদের স্টল থেকে কী বই কিনলেন বিজেপি নেতা? কী যুক্তি দিলেন এই বই কেনার পিছনে?

গতকাল, অষ্টমীর রাতে আমতায় নারিট বাজারে একটি সিপিআইএম বুকস্টলে যান আমতার বিজেপি বিধায়ক অমিত সামন্ত। অনেক বই উল্টে-পাল্টে দেখার পর নিজের পছন্দসই দুটি বই কেনেন। একটি হল মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে বিবেকানন্দ, অন্যটি কার্ল মার্কসের চোখে ব্রিটিশ ভারত।

বিজেপি বিধায়কের হাতে কার্ল মার্কসের বই! এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি টিভি৯ বাংলাকে বলেন, “বামেদের বুক স্টল হয়েছে, বই কেনার কেউ নেই। আমি রাজনীতির ছাত্র হিসাবে কিছু বই কিনেছি, যেমন বিবেকানন্দকে নিয়ে মার্কসের দৃষ্টিভঙ্গি। যে বিবেকানন্দ বলেন যে আমি হিন্দু, তাঁর সম্পর্কে মার্কসীয় দৃষ্টিভঙ্গিও আছে, সেটা পড়ার জন্য আর কী।”

বামেদের বুকস্টল ভাঙা প্রসঙ্গে বলেন, “কোথায় কী বুকস্টলে আক্রমণ হচ্ছে, জানি না। আমতা বিধানসভায় যে টিমটিম করে একটা-দুটো বামেদের বুক স্টল চালাচ্ছেন, আমি তাদের আশ্বাস দিতে এসেছিলাম যে আমতা বিধানসভায় কোথাও বামেদের বুকস্টল ভাঙা হবে না। বয়স্ক লোকেরা প্রতিদিন বসছেন, রাজনৈতিক আদর্শ আলাদা হতেই পারে, কিন্তু ওরা শত্রু নন।”

প্রসঙ্গত, বামেদের বুকস্টল ভাঙা নিয়ে নিন্দা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত থেকে আরএসএস নেতা জিষ্ণু বসু। তারা বলেছেন যে এই হামলা নিন্দনীয়। আদর্শের বিরোধিতা থাকলেও বুকস্টল বন্ধ করে দেওয়া বা ভাঙচুর করা সমর্থনযোগ্য নয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us