Bankura: প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশুর

Bankura: মঙ্গলবার বিকালে স্কুল থেকে ফিরে এক প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় চতুর্থ শ্রেণির ছাত্রী অনুষ্কা সরকার। ওই বাড়িতে আরও শিশুর সঙ্গে খেলার সময় আচমকাই জানালার সানশেডের কাছে বিপজ্জনকভাবে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় অনুষ্কা।

Bankura: প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশুর
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 14, 2024 | 2:34 PM

বাঁকুড়া: প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার আমদো গ্রামে। মৃতার নাম অনুষ্কা সরকার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে স্কুল থেকে ফিরে এক প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় চতুর্থ শ্রেণির ছাত্রী অনুষ্কা সরকার। ওই বাড়িতে আরও শিশুর সঙ্গে খেলার সময় আচমকাই জানালার সানশেডের কাছে বিপজ্জনকভাবে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় অনুষ্কা।

বিষয়টি জানার পর তড়িঘড়ি তাকে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা অনুষ্কাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর কোতুলপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। মৃতার পরিবারের অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর নিজের পরিবারের শিশুদের বাঁচানোর চেষ্টা হলেও অনুষ্কাকে বাঁচানোর উদ্যোগ নেননি প্রতিবেশী। সময়মতো তাকে উদ্ধার করা হলে ওই শিশুর এমন মর্মান্তিক পরিনতি হত না বলে দাবি পরিবারের।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us