Cow Smuggling: বাংলায় গরুপাচার চালাত কারা? প্রকাশ্যে নাম বলে দিল পুলিশ

Bankura: তাদের জিজ্ঞাসাবাদ করে আরো কয়েকজনের সন্ধান মেলে। সেই তথ্য কাজে লাগিয়ে গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানা এলাকায় হানা দিয়ে ইমরান লস্কর, শেখ সিরাজ ও শেখ বিকি নামের আরও ৩ দুষ্কৃতীকে পাকড়াও করে তদন্তকারীরা।

Cow Smuggling: বাংলায় গরুপাচার চালাত কারা? প্রকাশ্যে নাম বলে দিল পুলিশ
কারা করত গরু পাচার?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 09, 2025 | 3:44 PM

বাঁকুড়া: বেশ কয়েকদিন যাবত গুচ্ছ-গুচ্ছ অভিযোগ উঠছিল। গরু চুরির পর সেগুলি পাচার করা হচ্ছে। কিন্তু কে করছে? বা কারা করছে তা কোনওভাবেই জানা যাচ্ছিল না। তারপর ঘটনার তদন্তে নামে পুলিশ। সেই তদন্তেই প্রকাশ্যে এল বাংলায় গরু পাচার করছিল কারা? অবশেষে এই চক্রের আরও আরও তিনজন ধরা পড়ল বাঁকুড়া পুলিশের জালে।সম্প্রতি বাঁকুড়ার জয়পুর থানায় নাকা চেকিংয়ে ধরা পড়েছিল পাচার চক্রের ছ’জন। এবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানা থেকে এই চক্রের আরও ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, এই চক্রের মূল চক্রীরা এখনো অধরা। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে সেই চক্রীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

সম্প্রতি বাঁকুড়ার জয়পুর ও কোতুলপুর থানা এলাকার চার-পাঁচ জায়গা থেকে গোরু চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে তালডাংরা থানা এলাকা থেকে ফের গরু চুরি যায়। এই ঘটনাগুলির তদন্তে পাঁচ পুলিশ আধিকারিককে নিয়ে একটি তদন্তকারী দল গঠন করে বাঁকুড়া জেলা পুলিশ। সূত্র মারফত খবর পেয়ে ওই দলটি সম্প্রতি জয়পুর থানা এলাকায় নাকা চেকিং সক্রিয় করে। তারপরই পাচারের সময় গরু ও আগ্নেয়াস্ত্র সহ পাঁচ পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলেন পুলিশ আধিকারিকরা।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের সন্ধান মেলে। সেই তথ্য কাজে লাগিয়ে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানা এলাকায় হানা দিয়ে ইমরান লস্কর, শেখ সিরাজ ও শেখ বিকি নামের আরও ৩ দুষ্কৃতীকে পাকড়াও করেন তদন্তকারীরা। রবিবার ওই তিন ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই গরু চুরি করে দক্ষিণ ২৪ পরগনায় পাচার চক্রের মূল চক্রীর খোঁজ চালাচ্ছে পুলিশ।

Follow Us