Head Master: চোখ ঢুলুঢুলু, স্কুলে ঢোকা মাত্রই প্রধান শিক্ষকের প্রয়োজন পড়ে এক জনকে! বাঁকুড়া এই সরকারি স্কুলের ভিতরের কথা শুনে চমকে উঠতে হয়

Head Master: সিমলাপাল ব্লকের তালডিহা ছাড়াও পার্শ্ববর্তী ভাদুলডোবা, বেনাডোবা, সিদাগোড়া, কাঁশাচরা ও কয়াকানালি গ্রামের পড়ুয়াদের কথা ভেবে ২০০২ সালে তালডিহা গ্রামে চালু হয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পঠন পাঠনের জন্য পাঁচ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়।

Head Master: চোখ ঢুলুঢুলু, স্কুলে ঢোকা মাত্রই প্রধান শিক্ষকের প্রয়োজন পড়ে এক জনকে! বাঁকুড়া এই সরকারি স্কুলের ভিতরের কথা শুনে চমকে উঠতে হয়
বাঁকুড়ার স্কুলে আজব ঘটনা!Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 11, 2025 | 1:50 PM

বাঁকুড়া:  প্রধান শিক্ষককে স্কুলে দেখা, আর ডুমুরের ফুল দেখা কার্যত এক! আর যাওবা স্কুলে আসেন, এতটাই মদ্যপ থাকেন, টলতে থাকে পা! তাঁকে সামাল দিতে হয় অন্যান্যদের। তাই স্কুল ছাড়তে শুরু করেছে পড়ুয়ারা।  পড়ুয়ার সংখ্যাটা কমতে কমতে এসে ঠেকেছে মাত্র ১২ জনে। এমনই চিত্র বাঁকুড়ার সিমলাপাল ব্লকের তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের।

সিমলাপাল ব্লকের তালডিহা ছাড়াও পার্শ্ববর্তী ভাদুলডোবা, বেনাডোবা, সিদাগোড়া, কাঁশাচরা ও কয়াকানালি গ্রামের পড়ুয়াদের কথা ভেবে ২০০২ সালে তালডিহা গ্রামে চালু হয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পঠন পাঠনের জন্য পাঁচ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়। স্কুলের নিজস্ব ভবন তৈরির পাশাপাশি চালু হয় মিড ডে মিলও। কিন্তু স্কুলের দুই শিক্ষক অবসর নেওয়ার পর নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়ায় ধীরে ধীরে পঠন পাঠন শিঁকেয় উঠতে শুরু করে স্কুলের।

অভিভাবকরা বাধ্য হয়ে স্কুল থেকে পড়ুয়াদের সরিয়ে দূরবর্তী অন্য স্কুলে ভর্তি করা শুরু করেন। তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে দ্রুত কমতে শুরু করে পড়ুয়ার সংখ্যা। স্কুলের সেই কফিনে পেরেক গেঁথে দেন প্রধান শিক্ষক অমিতাভ সৎপতির আচরণ। অভিভাবকদের দাবি,  কালে ভদ্রে মাসে একবার অথবা দুমাসে একবার প্রধান শিক্ষক স্কুলে আসেন। তাঁদের দাবি, প্রধান শিক্ষক স্কুলে এলেও তিনি এতটাই মদ্যপ থাকেন, যে তাঁকে সামাল দিতে তখন ব্যস্ত হয়ে পড়তে হয় অন্যদের।

প্রধান শিক্ষক স্কুলে না আসায় মিড ডে মিলের বরাদ্দ টাকা না তুলতে পেরে বাধ্য হয়ে গত ৩ মাস মিড ডে মিল বন্ধ রেখেছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বিকল্প হিসাবে পড়ুয়াদের হাতে কোনওদিন বাজার চলতি কেক অথবা বিস্কুট দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এই পরিস্থিতিতে অবিলম্বে স্কুলে মিড ডে মিল চালু ও পঠন পাঠনের হাল ফেরানোর দাবিতে স্কুলে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা।

তাঁদের দাবি, বিষয়টি বারেবারে সংশ্লিষ্ট দফতরে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। একই অসহায়তা স্কুলের সহ শিক্ষিকার গলাতেও। তাঁরও অভিযোগ স্কুলের এই হালের জন্য পুরোপুরি দায়ী প্রধান শিক্ষকের আচরণ।

লডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষাকেন্দ্র সহ শিক্ষিকা বন্দনা সিনহা বলেন, “প্রধান শিক্ষককে তো স্কুলে পাওয়াই যায় না। ফোন করেও পাওয়া যায় না। আর প্রচণ্ড ড্রিঙ্ক করেন। ড্রিঙ্ক করেই স্কুলে আসেন, অফিসগুলোতেও যান। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়ে এসেছি। বলা হয়েছিল পদক্ষপ করবে। কিন্তু কিছুই হয়নি। মিড ডে মিল জানুয়ারি থেকে বন্ধ রয়েছে। টিফিন দিয়ে দিয়ে চালাই।”

 

Loading...
Unable to load recommendations.
Follow Us