Birbhum: দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের

Birbhum: দেওয়াল পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু যতক্ষণে ধ্বংসস্তূপ সরিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Birbhum: দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের
দেওয়াল চাপা পড়ে মৃত্যুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 24, 2024 | 2:59 PM

বীরভূম: সরকারি হাসপাতালের পরিত্যক্ত ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী যুবকের। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার তালোঞা গ্রামে। মৃতের নাম সোম কিস্কু। তাঁর বাড়ি মল্লারপুর থানার কাটিগ্রামে। রবিবার সকালে তিনি তালোঞা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়েছিলেন। সেই সময় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে থাকা একটি পরিত্যক্ত ভবনের দেওয়াল তাঁর উপরে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেওয়াল পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু যতক্ষণে ধ্বংসস্তূপ সরিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালের ওই আবাসিক ভবনটি বিপজ্জনক অবস্থায় ছিল। গ্রাম পঞ্চায়েত-সহ প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও ওই পরিত্যক্ত ভবনটি ভেঙে ফেলা হয় নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “পরিস্থিতি অনেক দিন ধরেই খারাপ ছিল। এই রাস্তার পাশ দিয়ে যেতেই ভয় লাগত। এতদিন ধরে যে ভয়টা ছিল, সেটাই হল। প্রশাসনেরই প্রয়োজন এই ব্যবস্থাগুলো নেওয়ার।”

Loading...
Unable to load recommendations.
Follow Us