JU Student Died: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রের মর্মান্তিক মৃত্যু

Jadavpur University student dies in road accident: বছর কুড়ির রোহিত নিজের বাইক নিয়ে কচুজোড় ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে একটি পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন। কচুজোড় মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাঁকে সজোরে ধাক্কা মারে।

JU Student Died: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রের মর্মান্তিক মৃত্যু
দুর্ঘটনাস্থলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 16, 2026 | 10:42 AM

বীরভূম:  বাইকের সঙ্গে পিক আপ ভ্যানের ধাক্কা। বীরভূমের সদাইপুর থানা এলাকায় এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র। মৃতের নাম রোহিত হালদার (২০)। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কুড়ির রোহিত নিজের বাইক নিয়ে কচুজোড় ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে একটি পেট্রোল পাম্পের দিকে যাচ্ছিলেন। কচুজোড় মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মেরেই চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চম্পট দেয়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রোহিতকে দ্রুত উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক গাড়িটিকে পাকড়াও করতে তৎপর হয় পুলিশ। অবশেষে দুবরাজপুরের কামারশাল মোড়ে দুবরাজপুর ট্রাফিক পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটিকে চিহ্নিত করে আটক করে। তবে পুলিশের হাত থেকে বাঁচতে গাড়িটি লক করে রেখে এলাকা ছেড়ে চম্পট দেয় চালক। পুলিশ যানটি বাজেয়াপ্ত করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, “বাইক আরোহী সিউড়ির দিকে যাচ্ছিলেন। নিজের সাইডেই ছিলেন। কিন্তু রাস্তার ধারে একটা গর্ত থাকায় ওঁ সেটাকে এড়ানোর চেষ্টা করছিল। আর উল্টোদিক থেকে আসছিল পিক আপ ভ্যানটি। ওই গাড়ির চালক হঠাৎ করে সামনের গাড়িটাকে ওভারটেক করে আসার চেষ্টা করে। বাইকের মুখোমুখি লেগে যায়। বাইক থেকে ছিটকে পড়েন ওই যুবক।”

Loading...
Unable to load recommendations.
Follow Us