Birbhum: নিম্নাঙ্গে নেই কোনও কাপড়, পাশে পড়ে শিশুর রক্তাক্ত দেহ, যুবতীর মৃত্যুতে শোরগেল নলহাটিতে

Birbhum: এলাকার বাসিন্দাদের অনুমান যে শিশুটির দেহ উদ্ধার হয়েছে তা ওই যুবতীর সন্তান হতে পারে। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অনেকেই মনে করছেন শারীরিক নির্যাতনের পরই খুন করা হয়ে থাকতে পারে যুবতীকে।

Birbhum: নিম্নাঙ্গে নেই কোনও কাপড়, পাশে পড়ে শিশুর রক্তাক্ত দেহ, যুবতীর মৃত্যুতে শোরগেল নলহাটিতে
শোরগোল এলাকায় Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 22, 2024 | 12:13 PM

নলহাটি: সাতসকালে এক শিশু ও যুবতীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল বীরভূমের নলহাটি থানা এলাকায়। এদিন নাকপুর চেক পোস্টের কাছে ১৪ নম্বর জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে দু’জনের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। যুবতীর দেহ অর্ধনগ্ন ছিল বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে কারও পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে। 

এলাকার বাসিন্দাদের অনুমান যে শিশুটির দেহ উদ্ধার হয়েছে তা ওই যুবতীর সন্তান হতে পারে। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অনেকেই মনে করছেন শারীরিক নির্যাতনের পরই খুন করা হয়ে থাকতে পারে যুবতীকে। কিন্তু কে বা কারা এই কাজ করল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তাঁর বয়স ২৭ থেকে ৩০ বছরের মধ্যে। যে সময় দেহ উদ্ধার হয় তখন তাঁর পরনে ছিল সাদা প্রিন্টের ফুল হাতা চুড়িদার। তবে নিম্নাঙ্গে কিছুই ছিল না। পাশেই পড়েছিল শিশুটির রক্তাক্ত দেহ। দেহ দেখে নলহাটি থানার পুলিশের অনুমান দু’জনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। 

তদন্ত শুরু করে করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। ইতিমধ্যেই.মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হচ্ছে। চেষ্টা চলছে পরিচয় জানার। 

Follow Us