FIR against Anubrata Mondal: গ্রেফতার হবেন কেষ্ট? রাজ্যে পালাবদল হতেই দায়ের FIR

TMC Leader Anubrata Mondal: ২০২১ সালের নির্বাচনে বিরুস সংখ্যা গরিষ্ঠতায় জিতেছিল রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, ২০২১ সালে ভোটের ফল ঘোষণার পর কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মামন শেখের নেতৃত্বে প্রায় ১০০টি ট্রাক্টর নিয়ে হামলা চালানো হয়।

FIR against Anubrata Mondal: গ্রেফতার হবেন কেষ্ট? রাজ্যে পালাবদল হতেই দায়ের FIR
অনুব্রত মণ্ডল Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 07, 2026 | 9:59 AM

বোলপুুর: এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও দায়ের এফআইআর। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল-সহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইটভাটা মালিক শুভেন্দু বিকাশ মণ্ডল। তা নিয়েই জেলার রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে চর্চা। তাঁর গ্রেফতারি নিয়ে পুরোদমে চলছে চাপানউতোর। 

২০২১ সালের নির্বাচনে বিরুস সংখ্যা গরিষ্ঠতায় জিতেছিল রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, ২০২১ সালে ভোটের ফল ঘোষণার পর কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মামন শেখের নেতৃত্বে প্রায় ১০০টি ট্রাক্টর নিয়ে হামলা চালানো হয়। হামলা চালানো হয় সশস্ত্র লোকজন নিয়েও। হামলা তলে আদিত্যপুরের লায়ন ব্রিক ফিল্ডে। ইটভাটার মালিকের দাবি, বোমা ও বন্দুকের ভয় দেখিয়ে প্রায় ৩ লক্ষ ইট লুট করা হয়। বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকার বেশি। তাঁর অভিযোগ, পুরো ঘটনাটিই ঘটেছিল তৎকালীন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের নেতৃত্বে। 

শুভেন্দু বিকাশ মণ্ডলের আরও অভিযোগ, সেই সময় তিনি থানার দ্বারস্থা হয়েছিলেন। দ্বারস্থ হয়েছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের কাছেও। কিন্তু অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি।  এবার রাজ্যে পালবদল হতেই জোরকদমে ধড়পাকড় শুরু করেছে পুলিশ। রেহাই পাচ্ছেন না তৃণমূলের দুর্নীতিবাজ নেতারা। এই আবহে এবার ফের অনুব্রতর শাস্তির দাবিতে সরব হয়েছেন ইট ভাটার মালিক। ফের শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের অনুব্রত নামের। সূত্রের খবর, অভিযোগ পেতেই একাধিক ধারায় মামলা রুজু করে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় স্তরে পুরোদমে চলছে খোঁজখবর। 

Follow Us