AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi in WB: রাস্তায় হাতও নাড়াতে পারবেন না রাহুল গান্ধী, ফের বাংলায় বাধার মুখে ন্য়ায় যাত্রা

Rahul Gandhi in WB: কোচবিহারে প্রবেশ করার পর রাহুল গান্ধীকে বাধার মুখে পড়তে হয়েছিল। পুলিশের নিয়োগের পরীক্ষার কারণে সভার অনুমতি দেওয়া হয়নি তাঁকে। এবার মুর্শিদাবাদ থেকে বেরিয়ে বীরভূমে যাওয়ার সময় ফের প্রশাসনের 'না'। কোনও রোড শো করতে পারবেন না রাহুল গান্ধী।

Rahul Gandhi in WB: রাস্তায় হাতও নাড়াতে পারবেন না রাহুল গান্ধী, ফের বাংলায় বাধার মুখে ন্য়ায় যাত্রা
বাংলায় রাহুল গান্ধী (ফাইল ছবি)Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 02, 2024 | 11:17 AM
Share

মুর্শিদাবাদ: বাংলায় ঢোকার পর থেকেই বারবার বাধা ন্য়ায় যাত্রায়। প্রথমে কোচবিহার, আর এবার মুর্শিদাবাদ। রোড শো-র অনুমতি পেলেন না কংগ্রেস সাংসদ। এমনকী গাড়িতে চেপে যাওয়ার সময় অনুগামীদের দিকে হাতও নাড়াতে পারবেন না তিনি। প্রশাসনের তরফে মিলল না সেই অনুমতিও। মাধ্যমিক পরীক্ষার কারণেই তাঁকে এই অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আজ, শুক্রবার মুর্শিদাবাদ থেকে বীরভূমের দিকে যাওয়ার কথা ছিল ভারত জড়ো ন্যায় যাত্রার। এদিনই মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে রাজ্যে। সেই কারণেই রোড শো করতে নিষেধ করা হয়েছে তাঁকে।

রাহুল গান্ধীর সঙ্গে রয়েছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রমুখ। প্রশাসনের অনুমতি না মেলায় কংগ্রেস নেতারা প্রশ্ন তোলেন, রাহুল গান্ধী তথা ন্যায় যাত্রার বিষয়ে কি অতি সক্রিয় পুলিশ? অধীর চৌধুরী দাবি করেন, মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার পর রোড শো করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু তাতেও বাধা দেওয়া হয়। মাত্র দুটি গাড়ি নিয়ে বেরনোর অনুমতি দেওয়া হয়েছে রাহুলকে। সেটাই বা কীভাবে সম্ভব? সেই প্রশ্নও তুলেছেন অধীর।

বাম নেতা সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, ন্যায় যাত্রা ঘিরে যে উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে, মানুষের ন্যায়ের প্রতি যে আগ্রহ দেখা যাচ্ছে, তাতে যারা ভয় পাচ্ছে, তারাই বাধা দিচ্ছে। তাঁর দাবি, বিজেপি তো ভয় পেয়েছে, কিন্তু তৃণমূল তার থেকেও বেশি ভয় পাচ্ছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?