Boat Capsize: উত্তাল নদীতে ঢেউয়ের ধাক্কায় উল্টে গেল নৌকা, মৃত্যুমুখে ২০ কিশোর, তারপর যা হল…

Sandeshkhali Boat Accident: সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের কানমারি এলাকায় বিদ্যাধরী নদীতে আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। খারাপ আবহাওয়া থাকার কারণে নদীতে ব্যাপক ঢেউ ওঠে। তখনই ঢেউয়ের ধাক্কায় জল ঢুকে যায় নৌকায়।

Boat Capsize: উত্তাল নদীতে ঢেউয়ের ধাক্কায় উল্টে গেল নৌকা, মৃত্যুমুখে ২০ কিশোর, তারপর যা হল...
জলে হাবুডুবু খাচ্ছে একদল কিশোর।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 24, 2026 | 1:34 PM

সন্দেশখালি: বাইচ প্রতিযোগীতা চলাকালীন ভয়ঙ্কর বিপত্তি। সন্দেশখালীর বিদ্যাধরী নদীতে নৌকা বাইচ প্রতিযোগাতার সময় হঠাৎ নৌকা উল্টে বিপত্তি। মাঝ নদীতে হাবুডুবু খেল ২০ জন প্রতিযোগী। ভাইরাল সেই ভিডিয়ো।

সন্দেশখালীর কানমারি বিদ্যাধরী নদীতে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। জানা গিয়েছে, সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের কানমারি এলাকায় বিদ্যাধরী নদীতে আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। খারাপ আবহাওয়া থাকার কারণে নদীতে ব্যাপক ঢেউ ওঠে। তখনই ঢেউয়ের ধাক্কায় জল ঢুকে যায় নৌকায়। মুহূর্তের মধ্যে নৌকা উল্টে যায় মাঝ নদীতে। দুর্ঘটনার কবলে পড়ে হাবডুবু খেতে থাকেন নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশ নেওয়া ২০ জন প্রতিযোগী।

তড়িঘড়ি এলাকাবাসী, পুলিশ এবং বিজেপি কর্মীদের তৎপরতায় লঞ্চ নিয়ে গিয়ে নৌকা উল্টে দুর্ঘটনার কবলে পড়া প্রতিযোগীদের উদ্ধার করা হয়। দ্রুত উদ্ধার করায়, বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল বাইচ খেলার প্রতিযোগীরা।

এক প্রত্যক্ষদর্শী শুভঙ্কর গিরি বলেন, “অনেকগুলি নৌকা অংশ নিয়েছিল বাইচ প্রতিযোগীতায়। খারাপ আবহাওয়ার কারণে উত্তাল হয় নদী, ঢেউয়ের ধাক্কায় একটি নৌকা উল্টে যায়। তবে আমাদের তৎপরতায় সকলকে উদ্ধার করতে পেরেছি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us