Falta Assembly Election: বারবার বারণ সত্বেও জমায়েত, ফলতায় ‘বুঝিয়ে দিচ্ছে’ বাহিনী, এ দিক থেকে ওদিক দাপিয়ে বেরাচ্ছেন ‘সিঙ্ঘম’-ও

West bengal Assembly Election: বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার অভিযোগ, ফলতার একাধিক বুথে ইভিএমএ টেপ লাগিয়ে দেওয়ার। তিনি পরিদর্শন করছিলেন ফলতার বিভিন্ন এলাকা। ফলতা বিধানসভার বেলসিংহার ১৮৯ বুথে তিনি পরিদর্শনে গেলেন তাঁকে ইভিএম দেখতে না দেওয়ার অভিযোগ। এমনকী, ইভিএম দেখতে না দেওয়ার অভিযোগ। দেবাংশু পান্ডা জানান, এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানাবেন। বুথ জ্যাম করে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করেন।

Falta Assembly Election: বারবার বারণ সত্বেও জমায়েত, ফলতায় বুঝিয়ে দিচ্ছে বাহিনী, এ দিক থেকে ওদিক দাপিয়ে বেরাচ্ছেন সিঙ্ঘম-ও
ফলতায় কী হচ্ছে?Image Credit source: Tv9 Bangla

Apr 29, 2026 | 1:05 PM

শুভেন্দু হালদার ও সুজয় পালের রিপোর্ট

ডায়মন্ড-হারবার: শুরুটা হয়েছিল সোমবার থেকে। উত্তর-প্রদেশের আইপিএস বাংলায় ঢুকতেই দুষ্কৃতীদের ঠান্ডা করে দেওয়ার দাওয়াই দিতে শুরু করেছেন। ভোটারদের যাতে ভয় দেখানো না হয় মঙ্গলবার রাত থেকেই টানা চালিয়েছেন টহল। আর এবার অ্যাকশন মোডে সিআরপিএফ।

সকাল ১১.৩০

আজ সকালে ডায়মন্ড-হারবারের বিভিন্ন এলাকা ও বুথগুলি পরিদর্শন করেন অজয় পাল শর্মা। এরপর ডায়মন্ড-হারবার লাগোয়া যেখানে সিআরপিএফ (CRPF)-এর ক্যাম্প ছিল সেখানে যান। ডিজি জিপি সিং এসে পৌঁছেন সেখানে। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অজয়। সূত্রের খবর, মূলত কেন্দ্রীয় বাহিনীকে কীভাবে মোতায়েন করা হবে সবটা নিয়ে বৈঠক করেন তিনি।

এ দিকে এও জানা যাচ্ছে, ফলতা বেলসিংহা অবৈতনিক বিদ্যালয়ে লাঠিচার্জের ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে,দীর্ঘক্ষণ ১০০ মিটারের মধ্যে সেখানে জমায়েত ছিল। নিষেধ করা সত্ত্বেও যখন শোনেনি, তখন একেবারে অ্যাকশন মোডে চলে যায় বাহিনী। চলে লাঠিপেটা।

দুপুর ১২.২৪

ফলতা বিধানসভার দক্ষিণ বাসুলনাথ গ্রামে গ্রামবাসীদের ভোট দিতে না যাওয়ার হুমকি দেওয়ায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে গ্রামে ছুটে আসেন সিআরপিএফের আইজি। ভোট দাতাদের ভয় কাটাতে গ্রামের টহল সিআরপিএফের।

ইভিএমএ (EVM) টেপ লাগানোর অভিযোগ

বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার অভিযোগ, ফলতার একাধিক বুথে ইভিএমএ টেপ লাগিয়ে দেওয়ার। তিনি পরিদর্শন করছিলেন ফলতার বিভিন্ন এলাকা। ফলতা বিধানসভার বেলসিংহার ১৮৯ বুথে তিনি পরিদর্শনে গেলেন তাঁকে ইভিএম দেখতে না দেওয়ার অভিযোগ। এমনকী, ইভিএম দেখতে না দেওয়ার অভিযোগ। দেবাংশু পান্ডা জানান, এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানাবেন। বুথ জ্যাম করে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করেন।

ফলতায় আতর লাগানোর অভিযোগ

২২৩, ২৫২, ২৩৫,১৮৬, ২৪১ নম্বর বুথে ইভিএম-এ আতর লাগিয়ে দেওয়ার অভিযোগ। সেটা পৌঁছে গেল কমিশনের কাছে। পুরো রিপোর্ট চাইল কমিশন। সত্যি প্রমাণিত হলে ফের সেখানে ভোট হবে।

Follow Us