CM Suvendu Adhikari Attacks CPIM: ‘ভাষণ যাঁরা দেয়, তাঁরা কতবার হেরেছে বলুন তো?’ গুনে গুনে বাম নেতাদের হারের হিসাব দিলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে করলেন চ্যালেঞ্জও

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিপিআইএমকে আক্রমণ করে বলেন, "একটা উঠে যাওয়া পার্টি পশ্চিমবঙ্গ থেকে, তাকে প্রাসঙ্গিক করার কোনও দরকার নেই। হাইকোর্ট এটা খারিজ করে ঠিকই করেছে। কারণ যারা দুর্গাপুজোকেই মানে না, যে কোনও পুজোই মানে না।"

CM Suvendu Adhikari Attacks CPIM: ভাষণ যাঁরা দেয়, তাঁরা কতবার হেরেছে বলুন তো? গুনে গুনে বাম নেতাদের হারের হিসাব দিলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে করলেন চ্যালেঞ্জও
সিপিআইএম নেতাদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 20, 2026 | 4:54 PM

নদিয়া: আর মৌখিক লড়াই নয়, এবার সিপিআইএমকে সরাসরি ভোটের ময়দানে লড়াইয়ের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের বাড়ি বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দেখা করছেন পরিবারের সঙ্গে। তাদের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দিচ্ছেন। নিহতদের পরিবার পিছু সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ব্যস্ততার মাঝেই সিপিআইএমকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী।

এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিপিআইএমকে আক্রমণ করে বলেন, “একটা উঠে যাওয়া পার্টি পশ্চিমবঙ্গ থেকে, তাকে প্রাসঙ্গিক করার কোনও দরকার নেই। হাইকোর্ট এটা খারিজ করে ঠিকই করেছে। কারণ যারা দুর্গাপুজোকেই মানে না, যে কোনও পুজোই মানে না। যারা বেদ, উপনিষদ, গীতা- তাকেই স্বীকার করে না, তাদেরকে পুজোর সময় বই বিক্রি করতে না দেওয়াই ভালো।”

বাম নেতাদের সরাসরি চ্যালেঞ্জ করে বলেন, “এদের এক একজন নেতা তিনবার করে নির্বাচনে হেরেছেন, তাই ছাব্বিশের নির্বাচনে লড়ার সাহস দেখাননি। ভাষণ যারা দেয়, তারা কতবার হেরেছে বলুন তো? মহম্মদ সেলিম কতবার হেরেছেন ? ১৯-এ একবার রায়গঞ্জে হেরেছেন, ২১-এ চণ্ডীতলায় হেরেছে, ২৪-এ আবার মুর্শিদাবাদে লড়তে গিয়েছিল যেখানে মুসলমান বেশি আছে। সেখানে গিয়ে ভোটে হারে। আরেকজন উঠতি নেতা হয়েছেন, বড় বড় ভাষণ দেন, তিনি তো এর মধ্যে তিনবার হেরে গিয়েছেন। আমি এদেরকে বলব, সামনেই কলকাতা ও হাওড়া কর্পোরেশন নির্বাচন। নিজের ওয়ার্ডে দাঁড়ান। নিজের ওয়ার্ড যদি মহিলা হয়ে যায়, তাহলে পাশের কোনও জেনারেল ওয়ার্ডে গিয়ে দাঁড়ান, যদি এদের জামানতও জব্দ হয়ে যায়, তাহলে বলব হ্যাঁ, এদের পাশে মানুষ আছে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us