
কাঁথি: ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) নিশানায় বামেরা। মহাষ্টমীর দিন সকাল সকাল কাঁথির নান্দনিক ক্লাবে গিয়েছিলেন তিনি। কাঁথি নান্দনিক পুজো কমিটির সভাপতি মুখ্যমন্ত্রী। নিজের ক্লাবে গিয়ে দেবী আরাধনা করেন। সেখান থেকে বেরিয়েই ‘কমিউনিস্টদের’ কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর কটাক্ষ, তিনি কমিউনিস্ট নন, তিনি নাস্তিক নন। তিনি হিন্দু বাড়ির ছেলে। পাঁচ-ছয় বছর বয়স থেকে পুজো করে আসছেন তিনি।
সোমবার সকালে কাঁথির নান্দনিক ক্লাবে গিয়ে আরতি করেন শুভেন্দু অধিকারী। ষড়শোপোচারে দেবীর আরাধনা করেন তিনি। সেখান থেকে বেরিয়ে চোরবাগানের ঘটনাকে মনে করিয়ে দিয়ে সবাইকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন তিনি। এত ব্যস্ততার মধ্যেও নিজের ক্লাবের পুজোতেও সময় দিচ্ছেন, এই বিষয়ে সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে, মুখ্যমন্ত্রী জানান, প্রতি বছরই পুজো করেন। নতুন কিছু নয়। কারণ এটা তাঁর আস্থার বিষয়। এই প্রসঙ্গেই বামেদের নিশানা করেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, “মহাষ্টমীতে নিজের ক্লাবে দেবী বন্দনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, “প্রতি বছর পুজো করি। আমি কমিউনিস্ট নই। আমি নাস্তিক নই। আমি হিন্দুবাড়ির ছেলে। সনাতনী। প্রতি বছর করি। আমার বয়স এখন ৫৬ বছর। গত ৫০ বছর ধরে করছি। পাঁচ-ছয় বছর বয়স থেকে করছি। এটা আস্থার জায়গা। যাঁরা লেকচার মারছে কমিউনিস্টরা এগুলো করে না। পুষ্পাঞ্জলি দেয় না, চরণামৃত খায় না। কপালে টিকা লাগায় না।”
এরপর বাম ও ককরোচদের একযোগে আক্রমণ করেন তিনি। সাবধানে থাকার পরামর্শ দেন। বলেন, “এই আরশোলা-ছারপোকা, যাঁদের বাপঠাকুরদা চিনে থাকে, তাঁদের থেকে সাবধানে থাকবেন। গোটা ভারতবর্ষ জুড়ে এরা অস্থিরতা তৈরি করতে চাইছে বাংলাদেশে। এদের থেকে সাবধানে থাকবেন।”