দুর্গাপুজো
বাঙালির সবচেয়ে বড় আবেগের নাম দুর্গাপুজো। আজকের দুর্গাপুজোর ইতিহাস প্রায় ৭০০০ বছরেরও বেশি পুরনো। আজকের বাঙালির কাছে যা বাসন্তী পুজো, সেটাই কিন্তু একটা সময় ছিল সত্যিকারের দুর্গা আরাধনার সময়। তবে ত্রেতাযুগে রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয় পেতে অকাল বোধন করেন রামচন্দ্র। আর সেই থেকেই বাঙালির কাছেও এই অকাল বোধন হয়ে উঠেছে আসল দুর্গাপুজো। বছরের এই সময় মেতে ওঠে গোটা দেশই। তবু দুর্গাপুজোকে ঘিরে বাঙালিদের উন্মাদনা এবং উৎসব পালনের ঘনঘটার কাছে ফিকে বাকি সবাই। তার প্রমাণ কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর ‘হেরিটেজ’ বলে সম্মানিত করা।
হেরিটেজ তো বটেই, কারণ কলকাতা তথা বাংলার দুর্গাপুজোর গোড়া কোথায় তা খুঁজে বের করাই যেন প্রায় অসম্ভব এক কাজ। প্রথমে জমিদার বা রাজবাড়িতে পুজো হলেও বারো ভূঁইয়ার হাত ধরে সেই পুজোই প্রভাবশালীদের আঙিনা ছেড়ে নেমে আসে জন সাধারণের কাছে। শুরু হয় বারোয়ারি পুজোর। এখন যা আবার থিম পুজোয় পরিণত হয়েছে।
দুর্গাপুজো তো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এই উৎসবকে ঘিরেই গড়ে ওঠে বাংলার সবচেয়ে বড় ব্যবসাও। কোটি কোটি মানুষের অন্নসংস্থান করে এই পুজোই। তথ্য বলছে ২০১৯ সালে দুর্গাপুজোকে ঘিরে প্রায় ৩২,৩৭৭ কোটি টাকার ব্যবসা হয়েছিল। ২০২২ সালে সেই অঙ্কটা বেড়ে দাঁড়ায় ৪৫,০০০ কোটি টাকায়। আর গত বছরে অর্থাত ২০২৩ সালে দুর্গাপুজোকে ঘিরে প্রায় ৮৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ প্রায় ২০ শতাংশ বেশি। এই সময় জাত-ধর্ম ভুলে মিলেমিশে একাকার হয়ে যায় সকলে। ঐতিহ্য, পরম্পরার মতো এই উৎসব তাই আর্থ-সামাজিক দিক থেকেও সমান গুরুত্বপূর্ণ।
Read MoreDurga Puja 2026: ইতিহাস, স্বপ্নাদেশ, পরম্পরা, গোঘাটে আজও পূজিত হন মা জয়দুর্গা
Jay Durga Temple Durga Puja: তিনশো বছর পেরিয়েও আজ পরম্পরা ও ঐতিহ্য মেনে পুজো হচ্ছে জয়দুর্গা মন্দিরে। বর্ধমানের রাজা মন্দির প্রতিষ্ঠার পর পুজোর দায়িত্ব দেন স্থানীয় রামচন্দ্র চক্রবর্তীকে। পরবর্তীকালে তাঁর উত্তরসূরিরাই মায়ের পুজো করে আসছেন। মন্দিরে সারা বছর দেবীর আরাধনা করা হয়। নিবেদন করা হয় অন্নভোগ। দেবীপক্ষে তিথি মেনে মহালয়ার দিন থেকে শুরু হয় চণ্ডীপাঠ।
- TV9 Bangla
- Updated on: Oct 15, 2026
- 10:45 pm
Durgapuja Weather Update: পুজোর শুরুতেই বৃষ্টি! চলবে কতদিন?
Weather Update Kolkata, West Bengal: আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূলীয় এবং তার সংলগ্ন জেলাগুলোতেই এই প্রাক-পুজো বৃষ্টির প্রভাব সবথেকে বেশি । অর্থাৎ দুই ২৪ পরগনা, তবে পুজো শুরুর দিকে আকাশে মেঘের ঘনঘটা থাকলেও মূল উৎসবের দিনগুলোতে আবহাওয়ার মেজাজ বেশ মনোরম থাকবে বলেই মনে করা হচ্ছে।
- TV9 Bangla
- Updated on: Oct 14, 2026
- 4:18 pm
Durga Puja: অনন্য উদ্যোগ সিদ্ধা গ্যালাক্সিয়া ফেজ-১’র, পুজোর উদ্বোধন করবেন অ্যাসিড আক্রান্তরা
Siddha Galaxia Durga Puja 2026: ষষ্ঠীতে হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধে সাড়ে ৬টায় আসছেন অভিনেত্রী সুমন দাস। এবং সন্ধে সাড়ে সাতটায় মঞ্চ মাতাবেন লোকসঙ্গীত শিল্পী প্রিয়ঙ্কনা শিলাদিত্য। পুজোর বাকি দিনগুলিতে রয়েছে নানা অনুষ্ঠান।
- TV9 Bangla
- Updated on: Oct 14, 2026
- 10:05 am
Kalna Chatterjee Family Durga Puja: প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ বাড়ির মহিলাদের… চ্যাটার্জি বাড়ির পুজোয় ভয়ঙ্কর দৃশ্য
Kalna Chatterjee Family Durga Puja: শুধু বর্গী আক্রমণের কাহিনিই নয়, এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে সতীদাহ প্রথা রদের স্মৃতিও। শোনা যায়, সতীদাহ প্রথা রদ হওয়ায় পরিবারের দুই মহিলা মৃত্যুর হাত থেকে রেহাই পান। সেই ঘটনাকে কেন্দ্র করেই আনন্দে আরও জাঁকজমক করে পুজো শুরু হয় বলে প্রচলিত রয়েছে পারিবারিক কাহিনি।
- TV9 Bangla
- Updated on: Oct 14, 2026
- 9:28 am
Suvendu on Durga Puja: মাঝে মধ্যে পার্ক-স্ট্রিটে টুকরে গ্যাংয়ের উৎপাত ছিল, মায়ের আগমনিতে শুদ্ধ হল: শুভেন্দু
"একদম রাষ্ট্রবাদী টিম পুরো হাজির। পার্ক স্ট্রিটে টুকরে-টুকরে গ্যাংয়ের উৎপাত মাঝে-মধ্যে ছিল। আজ মা দুর্গার আগমনিতে পুরো পার্কস্ট্রিট পবিত্র ও শুদ্ধ। এই পুজোকে ধরে রাখুন। পুজোয় পারলে এসে প্রসাদ খাব। ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরা সব বজায় থাকুক। এবারের পিতৃপক্ষে কাউকে কাঁচি নিয়ে বেরতে দিইনি। মহলয়ায় মাকে কীভাবে এনেছি। পবিত্রতা, সংস্কৃতি সব বজায় রেখে এবার মাকে এনেছি।"
- TV9 Bangla
- Updated on: Oct 13, 2026
- 9:20 am
Atla Village Durga Puja: পুজো দিতে আসতেন স্বয়ং বামাক্ষ্যাপা, অর্থাভাবে বন্ধ হতে বসেছিল পুজো! তারপর যা ঘটে…
Atla Village: বীরভূমের আটলা গ্রামের দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে স্বয়ং সাধক বামাক্ষ্যাপার স্মৃতি। কিন্তু জানেন কি, একসময় চরম অর্থাভাবে পুরোপুরি বন্ধ হতে বসেছিল ৩০৮ বছরের এই ঐতিহ্যবাহী পুজো? এরপর এমন কী ঘটেছিল যার ফলে আজও অমলিন এই উৎসব? বিস্তারিত জানতে পড়ুন...
- TV9 Bangla
- Updated on: Oct 12, 2026
- 4:37 pm
West Bengal Highlights News Update: পুজোর মধ্যেই SSC-র নবম-দশমে শিক্ষক নিয়োগে সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ
Breaking News Highlights Update in Bengali: আজও প্রতিবাদ-বিক্ষোভে উত্তপ্ত হতে পারে দিল্লির রাজপথ। আজ রাষ্ট্রপতির পর সুপ্রিম কোর্টের দরবারে যাওয়ার পরিকল্পনা ছিল ইন্ডি জোটের সদস্যদের। যদিও অনুমতি দেননি প্রধান বিচারপতি সূর্য কান্ত। তারপরও কী কর্মসূচি অব্যাহত রাখবেন মমতা-রাহুলরা?
- TV9 Bangla
- Updated on: Oct 13, 2026
- 6:20 am
Durga Puja: অভাবের সংসারে দুই দশভুজা! মা-মেয়ের হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছেন দেবী দুর্গা
Durga Puja news: সুন্দরবনের প্রত্যন্ত সন্দেশখালি এলাকার বাসিন্দা দিপালী সর্দার। প্রায় ১৫ বছর ধরে প্রতিমা তৈরির সঙ্গে যুক্ত তিনি। তবে শখ নয়, সংসারের অভাবই তাঁকে এই পেশায় নিয়ে এসেছে। সুন্দরবনের নোনা মাটির দেশে জীবনযুদ্ধ সহজ নয়। নদীতে মাছ-কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ।
- TV9 Bangla
- Updated on: Oct 11, 2026
- 5:03 pm
Digha News: দুর্গাপুজোর সময় দিঘায় থাকছে বড় চমক
অপরদিকে এলাকার বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল বলেন, "বিগত দিনের সরকার এই ধরনের কোনও ব্যবস্থা গ্রহণ করেনি তাই পরিবর্তনের সরকার ক্ষমতা আসার পরে পর্যটকদের পুজোর সময় আনন্দ এবং দুর্গাপূজা বাঙালিদের মধ্যে একটা বিশেষ আবেগ রয়েছে।
- TV9 Bangla
- Updated on: Oct 11, 2026
- 1:29 pm
Durga Puja 2026: রূপোর ঘটে কৃষ্ণসায়রের জল, রাজকীয় শোভাযাত্রায় সর্বমঙ্গলা মন্দিরে এল মায়ের ঘট! বর্ধমানে শুরু দুর্গাপুজো
Sarbamangala Temple Bardhaman: বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েক শতাব্দীর ইতিহাস। ঐতিহাসিকদের মতে, ১৭০২ খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ এই মন্দির নির্মাণ করান। তবে মন্দিরের আরাধ্যা দেবী সর্বমঙ্গলার মূর্তিটি আরও প্রাচীন বলে মনে করা হয়।দেবীমূর্তির বয়স নিয়ে অবশ্য নানা মত রয়েছে।
- TV9 Bangla
- Updated on: Oct 11, 2026
- 12:52 pm