AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আবারও কটাক্ষের মুখে সৌরভ, দশমীতে সকলের উদ্দেশে কী বললেন?

Sourav Ganguly: সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। যেখানে মাতৃপ্রতিমাকে প্রণাম করছেন তিনি। ক্যাপশনে লেখা, 'আসছে বছর আবার এস মা'। তাঁর এই পোস্ট দেখা মাত্র আবারও নেটপাড়ায় শোরগোল।

আবারও কটাক্ষের মুখে সৌরভ, দশমীতে সকলের উদ্দেশে কী বললেন?
| Edited By: | Updated on: Oct 15, 2024 | 1:52 PM
Share

শুভ বিজয়ার শুভেচ্ছা বার্তায় এখন ভরছে সকলের ইনবক্স। বিজয়া দশমীর পর থেকেই শুরু আরও একটা বছরের অপেক্ষা। আর মাঝের এই সময়টা সকলের যেন ভাল কাটে, সেই কামনাই প্রত্যেকে করে থাকেন। তালিকা থেকে বাদ পড়েন না সেলেবরাও। তাই তাঁরাও অনুরাগীদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। দশমীর দিন মাতৃপ্রতিমা প্রণাম করে শুভেচ্ছা জানাতে তাই ভুললেন না সৌরভ গঙ্গোপাধ্যায়ও। হাত জোড় করে বললেন, ‘সবাইকে শুভ বিজয়া। মা দুর্গার বিসর্জন হয়েছে দশমীতে। মা ছেড়ে চলে গিয়েছেন। তাই সমস্ত বাঙালিকে আমার তরফ থেকে বিজয়ার অনেক শুভেচ্ছা। সারা বছর ভাল কাটুক, অনেক প্রণাম।’

View this post on Instagram

A post shared by Maharajer Darbare (@maharajer_darbare)

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। যেখানে মাতৃপ্রতিমাকে প্রণাম করছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘আসছে বছর আবার এস মা’। তাঁর এই পোস্ট দেখা মাত্র আবারও নেটপাড়ায় শোরগোল। ট্রোলের বন্যা বয়ে গেল মহারাজরা কমেন্ট বক্সে। দুর্গা পুজোর আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত সৌরভ। আরজি কর কাণ্ড নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করায় হয়ে হয়েছিল তাঁকে কটাক্ষের শিকার।

ধর্ষণকে এক ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল সৌরভকে। সেই ঘোর যেন কাটছেই না। ফলে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো পোস্টও তাই আক্রমণের মুখে। কু’কথায় ভরছে ইনবক্স। যদিও এই প্রসঙ্গে অতীতেই সৌরভ যা বলার তা বলেছিলেন। চেয়ে নিয়েছিলেন ক্ষমাও। বুঝিয়ে বলেছিলেন, তিনি ঠিক কী জানাতে চেয়েছিলেন। বর্তমানে উৎসব মরসুম চললেও মোটেও দমে নেই আরজি কর কাণ্ডের প্রতিবাদ। ফলে সৌরভের পোস্ট দেখা মাত্রই রে-রে করে উঠল একশ্রেণি। কড়া ভাষায় আক্রমণও করলেন সৌরভকে। যদিও সৌরভ কখনই কটাক্ষকে খুব বেশি গুরুত্ব দেননি। তাই এবারও তিনি চুপ।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত