বন্দুক উঁচিয়ে শিক্ষক, আতঙ্কে ছুট দিল নাবালকরা; শোরগোল মুর্শিদাবাদে
বাড়ির সামনে খেলতে থাকা একদল শিশুকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার বানিপুর এলাকায়। ঘটনায় এক শিশু আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিক্ষকের নাম সমীর কুমার মণ্ডল। তিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। অভিযোগ, প্রতিদিনের মতো শুক্রবারও কয়েকজন শিশু শিক্ষকের বাড়ির সামনে একটি ফাঁকা মাঠে খেলাধূলা করছিল। খেলতে গিয়ে মাঝেমধ্যে তাদের বল শিক্ষকের বাড়ির ভিতরে পড়ে যেত। এই বিষয়টি নিয়ে পূর্বেও আপত্তি জানিয়েছিলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও শিশুরা মাঠে খেলতে থাকায় রেগে গিয়ে সমীর পাখি মারার বন্দুক দিয়ে শিশুদের লক্ষ্য করে গুলি চালান।