AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja Stories: মনখারাপের বিসর্জনে ‘শুভ বিজয়া’ বলা হয় কেন জানেন?

Durga Puja Stories: কিন্তু মা চলে গেলে তো সবার মনেই থাকে বিষাদের সুর। তাহলে কেন শুভ বিজয়া বলা হয়? কী এর পৌরাণীক ব্যাখ্যা

Durga Puja Stories: মনখারাপের বিসর্জনে 'শুভ বিজয়া' বলা হয় কেন জানেন?
Image Credit: PTI
| Updated on: Oct 14, 2024 | 4:27 PM
Share

ফেসবুক-হোয়াটসাঅ্যাপ খুললেই চারিদিকে খালি একটাই বার্তা, ‘শুভ বিজয়া’। দশমী চলে আসা মানেই উমাকে বিদায় জানানোর পালা। প্রতিমা বিসর্জনের শেষে বিজয়া করার পালা। বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে বা ছোটদের শুভেচ্ছা জানিয়ে আমরা বলি ‘শুভ বিজয়া’। কিন্তু মা চলে গেলে তো সবার মনেই থাকে বিষাদের সুর। তাহলে কেন শুভ বিজয়া বলা হয়? কী এর পৌরাণীক ব্যাখ্যা?

পুরাণ অনুসারে মহিষাসুরের সঙ্গে ন’দিনের ভীষণ যুদ্ধের শেষে দশম দিনে অত্যাচারী অসুররাজকে বধ করেছিলেন দশভুজা দেবী দুর্গা। দশম দিনে নারী শক্তির জয়লাভকেই বিজয়া বলে চিহ্নিত করা হয়েছিল। তাই এই দিন ‘শুভ বিজয়া’ বলার চল।

অনেকের মতে আশ্বিন মাসে চার ছেলেমেয়েকে নিয়ে বাপের বাড়িতে আসেন দেবী। চারদিনের শেষে পঞ্চম দিনে আবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কৈলাসে ফিরে যান দেবী দুর্গা। বিশ্বাস আশ্বিন মাসের শুক্ল দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। তাই এই তিথিকে বিজয় দশমী বলা হয়।

এই সমন্ধে আরও একটি মত রয়েছে। শ্রী চণ্ডীর কাহিনী অনুসারে দেবীর আবির্ভাব হয় আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে। আর মহিষাসুরকে বধ করেন শুক্লা দশমী তিথিতে। তাই এই দিন বিজয়া বলে পরিচিত।

মতান্তরে, আরও কাহিনী রয়েছে। রামায়ণ অনুসারে, আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে রাবণ বধ করেছিলেন রাম। গোটা দেশ তাই এই দিন দশেরা রূপে পালিত হয়। সেই থেকেও এই দিন শুভ বিজয়া বলার চল বলে মনে করেন অনেকেই।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?