AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুর্গাপূজা 2026 LIVE

Durga Puja
Durga Puja Durga Puja
Partners
দুর্গা পূজা

শ্রী শ্রী চন্ডী

যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥

হে দেবী আপনি শক্তি রূপে সর্বভুতে বিরাজমান। আপনাকে প্রণাম।

দুর্গা পূজা

রোজের খবর

Dhaki
ঢাকের বাদ্যি শোনার অপেক্ষায় যখন গোটা বাংলা, তখন অন্ধকার ঘিরছে ঢাকিদের
Durga Puja
ষষ্ঠীতে অসময়ে কেন দুর্গার ঘুম ভাঙানো হয় জানেন?
Sandhi
এবছর কবে, কখন সন্ধিপুজো? ঠিক কোন সময়ে জ্বালাবেন ১০৮ প্রদীপ?
Maa Durga
কেন দেবীর নাম ‘দুর্গা’? নামের প্রতিটি অক্ষরের অর্থ জানেন?
Bh
১০ হাতের ৮ টিই ছোট, বসু বাড়ির মাদুর্গা কেন এমন? নেপথ্যে কোন গল্প?
Anjali
কোন রঙের পোশাক পরে অষ্টমীর অঞ্জলি দেওয়া মঙ্গলজনক জানেন?
Durg
এবার পুজোয় দু'দিন সপ্তমী! অষ্টমীর অঞ্জলি কখন? কটায় সন্ধিপুজো?
Subhasree Koel
চেহারা যেমনই হোক, এভাবে শাড়ি পরলে লাগবে ছিপছিপে
Durga Puja In Cooch Behar
কোচবিহারের রাজবংশের ৫০০ বছরের পুরনো পুজোর ইতিহাস শিউরে ওঠার মতো
Malla Dynasty Durga Puja
৩টি পট এলেই মল্ল রাজবংশে শুরু হয় পুজো, বংশ পরম্পরায় পট আঁকে একই পরিবার
Prime Minister Narendra Modi and chief minister Suvendu Adhikari Mega Show at Eden on Mahalaya Durga Puja
৩ হাজার ঢাকি, ৬ হাজার শিল্পী, মহালয়ায় যা দেখবে বাংলা
Kolkata Police
পুজোয় চাঁদার জুলুম রুখতে এই নম্বরে ফোন করুন

বাঙালির সবচেয়ে বড় আবেগের নাম দুর্গাপুজো। আজকের দুর্গাপুজোর ইতিহাস প্রায় ৭০০০ বছরেরও বেশি পুরনো। আজকের বাঙালির কাছে যা বাসন্তী পুজো, সেটাই কিন্তু একটা সময় ছিল সত্যিকারের দুর্গা আরাধনার সময়। তবে ত্রেতাযুগে রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয় পেতে অকাল বোধন করেন রামচন্দ্র। আর সেই থেকেই বাঙালির কাছেও এই অকাল বোধন হয়ে উঠেছে আসল দুর্গাপুজো। বছরের এই সময় মেতে ওঠে গোটা দেশই। তবু দুর্গাপুজোকে ঘিরে বাঙালিদের উন্মাদনা এবং উৎসব পালনের ঘনঘটার কাছে ফিকে বাকি সবাই। তার প্রমাণ কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর ‘হেরিটেজ’ বলে সম্মানিত করা।

হেরিটেজ তো বটেই, কারণ কলকাতা তথা বাংলার দুর্গাপুজোর গোড়া কোথায় তা খুঁজে বের করাই যেন অসম্ভব এক কাজ। প্রথমে জমিদার বা রাজবাড়িতে পুজো হলেও বারো ভুঁইয়ার হাত ধরে সেই পুজোই প্রভাবশালীদের আঙিনা ছেড়ে নেমে আসে জনসাধারণের কাছে। শুরু হয় বারোয়ারি পুজোর। এখন যা আবার থিম পুজোয় পরিণত হয়েছে।

দুর্গাপুজো তো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এই উৎসবকে ঘিরেই গড়ে ওঠে বাংলার সবচেয়ে বড় ব্যবসাও। কোটি কোটি মানুষের অন্নসংস্থান করে এই পুজোই। তথ্য বলছে, ২০১৯ সালে দুর্গাপুজোকে ঘিরে প্রায় ৩২,৩৭৭ কোটি টাকার ব্যবসা হয়েছিল। ২০২২ সালে সেই অঙ্কটা বেড়ে দাঁড়ায় ৪৫,০০০ কোটি টাকায়। ২০২৩ সালে দুর্গাপুজোকে ঘিরে প্রায় ৮৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ প্রায় ২০ শতাংশ বেশি। এই সময় জাত-ধর্ম ভুলে মিলেমিশে একাকার হয়ে যায় সকলে। ঐতিহ্য, পরম্পরার মতো এই উৎসব তাই আর্থ-সামাজিক দিক থেকেও সমান গুরুত্বপূর্ণ।