AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Bardhaman: বিসর্জনে ব্যাপক ঝামেলা, দামোদরের পাড়ে ইটবৃষ্টিতে জখম পুলিশ! গ্রেফতার ২

Durga Puja: স্থানীয় সূত্রে খবর, দামোদর নদে জল বেড়ে যাওয়ার কারণে কোনওরকম বিপত্তি এড়াতে আগাম তৎপরতা দেখা যায় পুলিশের মধ্যে। তাঁরা দ্রুত প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করেন। অভিযোগ, কিছু মদ্যপ যুবক পুলিশের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানাতে শুরু করেন।

Purba Bardhaman: বিসর্জনে ব্যাপক ঝামেলা, দামোদরের পাড়ে ইটবৃষ্টিতে জখম পুলিশ! গ্রেফতার ২
এখনও চাপা উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 04, 2025 | 8:58 PM
Share

জামালপুর: পুজোর বিসর্জনে মদ্যপদের ঠেকাতে গিয়ে বেধড়ক মার খেয়ে গিয়েছে পুলিশ। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা যায় টিটাগড় পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে। তিন পুজো উদ্যোক্তাকে গ্রেফতারও করে পুলিশ। অন্যদিকে কার্যত একই ঘটনার প্রতিচ্ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের জামালপুর থানার উজিরপুরে। সেখানে দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে শুক্রবার রাতে ব্য়াপক অশান্তি ছড়াল। ঘটনায় গুরুতরভাবে জখম হন এক পুলিশ কর্মী। দ্রুত তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরবর্তীতে এসএসকেএমে নিয়ে আসা হয়। 

স্থানীয় সূত্রে খবর, দামোদর নদে জল বেড়ে যাওয়ার কারণে কোনওরকম বিপত্তি এড়াতে আগাম তৎপরতা দেখা যায় পুলিশের মধ্যে। তাঁরা দ্রুত প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করেন। অভিযোগ, কিছু মদ্যপ যুবক পুলিশের এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানাতে শুরু করেন। তর্কাতর্কিও শুরু হয়ে যায়। পরিস্থিতি ক্রমেই তপ্ত হয়ে ওঠে। অভিযোগ প্রথমে এক সিভিক ভলান্টিয়রকে বেধড়ক মারধর করা হয়। মুহূর্তে শুরু হয়ে যায় ইটবৃষ্টি। ওই সময়ই পুলিশ কর্মী শুভেন্দু গুঁই গুরুতরভাবে আহত হন বলে জানা যায়। 

উত্তেজনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। তাঁরাই শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাতেই দুই অভিযুক্ত সমর বাউরি ও মঙ্গল বাউরিকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁদের তোলা হয় বর্ধমান আদালতে। দুই অভিযুক্তকে ধরা গেলেও আর এক অভিযুক্ত অভিজিৎ বাউরি বর্তমানে পলাতক বলে জানা যাচ্ছে। তাঁর সন্ধানে জোরকদমে চলছে তল্লাশি। ঘটনার পর থেকে গোটা এলাকার পরিস্থিতিই রীতিমতো থমথমে। এলাকায় চলছে পুলিশি টহল। 

স্থানীয় বাসিন্দারা বলছেন, বিসর্জনের সময় নদে অতিরিক্ত জলস্রোত ছিল। সে কারণেই তড়িঘড়ি বিসর্জনের ব্যবস্থা করার চেষ্টা করছিল পুলিশ। আর তা থেকেই ভুল বোঝাবুঝি। এসডিপিও (সাউথ) অভিষেক মণ্ডল যদিও জানাচ্ছেন আহত পুলিশ কর্মীর অবস্থা বর্তমানে স্থিতিশীলী। বাকি অভিযুক্তদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি।  

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…