AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুর্গাপূজা 2026 LIVE

Durga Puja
Durga Puja Durga Puja
দুর্গা পূজা

শ্রী শ্রী চন্ডী

যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥

হে দেবী আপনি শক্তি রূপে সর্বভুতে বিরাজমান। আপনাকে প্রণাম।

দুর্গা পূজা

রোজের খবর

Belur Nabami
বেলুড় ও কামারপুকুরে মহাসমারোহে মহানবমীর পুজো
Cm Suvendu Adhikari
'মাইকে ঘোষণাতেই আতঙ্ক ছড়ায়', মৃতের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chorbagan Kolkata Police
চোরবাগানকাণ্ডে গুজব ছড়ানোর অভিযোগ, কোচবিহার থেকে গ্রেফতার যুবক
Durga Puja Maha Ashtami
কলকাতা থেকে জেলা, মহাষ্টমীতে প্যান্ডেলে প্যান্ডেলে জনজোয়ার
Pm Narendra Modi Durga Puja Wishes
মা মহাগৌরীর আশীর্বাদে উজ্জ্বল হোক সকলের ভবিষ্যৎ: মোদী
Chilkigarh Kanak Durga
অষ্টমীর রাতে বন্ধ রান্নাঘরে নিজেই ভোগ রাঁধেন দুর্গা! জানেন সেই কাহিনি?
Suvendu Adhikari Left
'আমি কমিউনিস্ট নই,...৫০ বছর ধরে পুজো করছি', আক্রমণ শুভেন্দুর
Sukanta News
সপরিবারে অঞ্জলি, আড্ডায়-সেলফিতে পুজোর আমেজে সুকান্ত মজুমদার
Durga Puja Suvendu
অষ্টমীতে নিজের ক্লাবে মুখ্যমন্ত্রী, আরতি করে দেবী বন্দনা শুভেন্দুর
Cm Suvendu Adhikari Durga Puja Monitoring
আরক্ষা ভবন-লালবাজারে মুখ্যমন্ত্রী, তারপরই দিলেন বড় বার্তা
Durga Puja 2026
দ্বিতীয় মহাসপ্তমীতে রাত যত বাড়ল, মণ্ডপে মণ্ডপে পাল্লা দিয়ে বাড়ল ভিড়ও
Durga Puja Several Decision Taken
মণ্ডপের ভিতরে সেলফি থেকে অ্যাম্বুল্যান্স, নেওয়া হল একগুচ্ছ সিদ্ধান্ত

বাঙালির সবচেয়ে বড় আবেগের নাম দুর্গাপুজো। আজকের দুর্গাপুজোর ইতিহাস প্রায় ৭০০০ বছরেরও বেশি পুরনো। আজকের বাঙালির কাছে যা বাসন্তী পুজো, সেটাই কিন্তু একটা সময় ছিল সত্যিকারের দুর্গা আরাধনার সময়। তবে ত্রেতাযুগে রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয় পেতে অকাল বোধন করেন রামচন্দ্র। আর সেই থেকেই বাঙালির কাছেও এই অকাল বোধন হয়ে উঠেছে আসল দুর্গাপুজো। বছরের এই সময় মেতে ওঠে গোটা দেশই। তবু দুর্গাপুজোকে ঘিরে বাঙালিদের উন্মাদনা এবং উৎসব পালনের ঘনঘটার কাছে ফিকে বাকি সবাই। তার প্রমাণ কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর ‘হেরিটেজ’ বলে সম্মানিত করা।

হেরিটেজ তো বটেই, কারণ কলকাতা তথা বাংলার দুর্গাপুজোর গোড়া কোথায় তা খুঁজে বের করাই যেন অসম্ভব এক কাজ। প্রথমে জমিদার বা রাজবাড়িতে পুজো হলেও বারো ভুঁইয়ার হাত ধরে সেই পুজোই প্রভাবশালীদের আঙিনা ছেড়ে নেমে আসে জনসাধারণের কাছে। শুরু হয় বারোয়ারি পুজোর। এখন যা আবার থিম পুজোয় পরিণত হয়েছে।

দুর্গাপুজো তো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এই উৎসবকে ঘিরেই গড়ে ওঠে বাংলার সবচেয়ে বড় ব্যবসাও। কোটি কোটি মানুষের অন্নসংস্থান করে এই পুজোই। তথ্য বলছে, ২০১৯ সালে দুর্গাপুজোকে ঘিরে প্রায় ৩২,৩৭৭ কোটি টাকার ব্যবসা হয়েছিল। ২০২২ সালে সেই অঙ্কটা বেড়ে দাঁড়ায় ৪৫,০০০ কোটি টাকায়। ২০২৩ সালে দুর্গাপুজোকে ঘিরে প্রায় ৮৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ প্রায় ২০ শতাংশ বেশি। এই সময় জাত-ধর্ম ভুলে মিলেমিশে একাকার হয়ে যায় সকলে। ঐতিহ্য, পরম্পরার মতো এই উৎসব তাই আর্থ-সামাজিক দিক থেকেও সমান গুরুত্বপূর্ণ।